বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বে আবারও উরসুলা ভন ডার লেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১০২ সময় দেখুন
ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বে আবারও উরসুলা ভন ডার লেন


আন্তর্জাতিক ডেস্ক

ইউরোপীয় কমিশনের প্রধান হিসেবে আরও পাঁচ বছর দায়িত্ব পালনের জন্য উরসুলা ভন ডার লেনকে মনোনীত করেছেন ব্লকের নেতারা। ব্রাসেলসে এক শীর্ষ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের নেতারা উরসুলাকে মনোনয়ন দেন।

সম্মেলনে এস্তোনিয়ান প্রধানমন্ত্রী কাজা ক্যালাসকে ইইউ-এর পরবর্তী পররাষ্ট্র বিষয়ক প্রধান এবং প্রাক্তন পর্তুগিজ প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তাকে ইইউ কাউন্সিলের পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

এই তিনজনই মধ্যপন্থী, ইইউ-পন্থী দলের প্রতিনিধি। উরসুলা ভন ডার লেন জার্মানির মধ্য-ডান ঘরনার রাজনীতিবিদ, অ্যান্তোনিও কস্তা একজন সমাজতান্ত্রিক এবং কাজা ক্যালাস উদারপন্থী।

তবে উরসুলা ভন ডার লেন এবং কাজা ক্যালাসের মনোনয়নের উপর ইউরোপীয় পার্লামেন্টে ভোট হবে। সেখানে অনুমোদন পেলে তারা দায়িত্ব গ্রহণ করবেন। অন্যদিকে, ইতালির সাবেক প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কস্তা ইইউ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে সরাসরি মনোনীত হয়েছেন। আগামী ১ ডিসেম্বর থেকে তার দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টোর অরবান অবশ্য মধ্যপন্থিদের মনোনয়নের বিরোধিতা করেছেন। শীর্ষ সম্মেলনের আগে তিনি বলেছিলেন, পরিকল্পনাগুলো ইউরোপীয় পার্লামেন্টের সাম্প্রতিক নির্বাচনে তার নিজের মতো কট্টর-ডান দলের সাফল্যকে উপেক্ষা করেছে।

মেলোনি উরসুলা ভন ডার লেনের পক্ষে ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। তিনি কস্তা এবং ক্যালাসের বিপক্ষেও ভোট দিয়েছেন। ফলে ইউরোপীয় পার্লামেন্টে তারা অনুমোদন পেতে কঠিন চ্যালেঞ্জে পড়তে পারেন। কারণ এবার ইউরোপীয় পার্লামেন্টে মেলোনির নেতৃত্বে ইউরোপের অতি ডানপন্থি দলগুলো ভালো অবস্থানে আছে।

এদিকে দ্বিতীয়বারের মতো ইউরোপীয় কমিশনের প্রধান হতে মনোনয়ন পাওয়ার পর উরসুলা ভন ডার লেন বলেন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় ম্যান্ডেটের জন্য আমার মনোনয়নে সমর্থনকারী নেতাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।

কাজা ক্যালাস জানান, তিনি সত্যিই কাউন্সিলের সমর্থন দ্বারা সম্মানিত হয়েছেন। তার নতুন ভূমিকাটিকে একটি বিশাল দায়িত্ব হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমার লক্ষ্য অবশ্যই ইউরোপীয় ঐক্যের জন্য কাজ করা এবং ইউরোপীয় স্বার্থ রক্ষা করা।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর