বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ইউরোপের ‘কুখ্যাত’ মানব পাচারকারী গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১২৩ সময় দেখুন
ইউরোপের ‘কুখ্যাত’ মানব পাচারকারী গ্রেফতার


আন্তর্জাতিক ডেস্ক

ইউরোপের অন্যতম কুখ্যাত মানব পাচারকারী বারজান মাজিদকে গ্রেফতার করা হয়েছে। তিনি ও তার একটি চক্র কয়েক বছর ধরে ইংলিশ চ্যানেলে নৌকা ও লরি দিয়ে মানব পাচার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির করা একটি অনুসন্ধানী প্রতিবেদনের সূত্র ধরে তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১২ মে) সকালে ইরাকের কুর্দিস্তান থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন দেশটির জ্যেষ্ঠ একজন সরকারি কর্মকর্তা।

সম্প্রতি কুর্দিস্তানের সুলায়মানিয়া শহরে মাজিদের সন্ধান পায় বিবিসি। সেখান থেকে তিনি কয়েক হাজার অভিবাসীকে ইংলিশ চ্যানেল পার করিয়েছেন।

মাজিদ বলেন, এক হাজারও হতে পারে, আবার ১০ হাজারও হতে পারে। সংখ্যাটা ঠিক জানি না, আমি কখনও গুনে দেখিনি।

যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সিও (এনসিএ) মাজেদের ধরা পড়ার বিষয়টি নিশ্চিত করেছে।

এ বিষয়ে প্রকাশিত একটি বিবৃতিতে সংস্থাটি প্রতিবেদনের মাধ্যমে মাজেদের মানব পাচারের বিষয়টি প্রকাশ করার জন্য বিবিসিকে কৃতজ্ঞতা জানায়।

এতে আরও বলা হয়েছে, যুক্তরাজ্যে যারা মানব পাচার করছেন, তারা যেখানেই অবস্থান করুক না কেন, আইনের আওতায় এনে ওইসব চক্রকে নির্মূল করার জন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে এবং এক ব্যাপারে তারা দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর