বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ইউরোপে উষ্ণ আবহাওয়ায় গমের বাম্পার ফলনের পূর্বাভাস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩৬৫ সময় দেখুন
ইউরোপে উষ্ণ আবহাওয়ায় গমের বাম্পার ফলনের পূর্বাভাস


আন্তর্জাতিক ডেস্ক

ইউরোপে এ বছর উষ্ণ আবহাওয়া গমের উৎপাদন বাড়াতে সাহায্য করছে। কৃষি উপযোগী অনুকূল আবহাওয়ায় বাম্পার ফলনের সম্ভাবনা তৈরি হওয়ায় ইউরোপে এ বছর গমের উৎপাদনের লক্ষ্যমাত্রা গত বছরের চেয়ে ১৪ শতাংশ বাড়ানো হয়েছে।

এগ্রিটেলের বিশ্লেষক বেনজামিন বোডার্ট বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘গমের উৎপাদন এখন কিছুটা কম হলেও আবহাওয়া অনুকূলে রয়েছে। এ বছর ফসল উৎপাদনে বিপর্যয় হবে, এমনটা আর বলা যাবে না। এবার আমরা গড়ের চেয়েও বেশি ফসল পেতে যাচ্ছি। শুধু পরিমাণের দিক থেকে নয়, গুণগত মানের দিক থেকেও উন্নত গম উৎপাদন হবে’।

বোডার্ট জানান, রোমানিয়ায় কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে গমের গুনগত মান কিছুটা হ্রাস পেতে পারে বলেও আশঙ্কা রয়েছে।

এ বছর ফ্রান্সের আবহাওয়া আরও উষ্ণ হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। এতে দেশটিতে এ মওসুমে ৩ কোটি ৮০ লাখ টন গম উৎপাদন হতে পারে বলে জানিয়েছে এগ্রিটেল। উল্লেখ্য, গত বছর ফ্রান্সে মাত্র ২ কোটি ৯০ লাখ টন গম উৎপাদন হয়েছিল— যা দেশটিতে কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন।

ফ্রান্সের মতো জার্মানিতেও উষ্ণ আবহাওয়া গমের উৎপাদন বাড়বে। তবে একইসঙ্গে দেশটির কৃষি বিশেষজ্ঞদের আশঙ্কা, গ্রীষ্মের তাপদাহ ও খরা প্রত্যাশিত ফলনে কিছুটা বাধা সৃষ্টি করতে পারে।

অনুকূল আবহাওয়া বিরাজ করায় পোল্যান্ডেও গমের বাম্পার ফলনের পূর্বাভাস রয়েছে। দেশটিতে এ বছর গমের উৎপাদন লক্ষ্যমাত্রা বাড়িয়ে  ১ কোটি ২০ লাখ টন নির্ধারণ করা হয়েছে। পোল্যান্ডের কৃষি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান স্পার্কস পোলস্কার বিশ্লেষক ওয়াজটেক সাবারানস্কি রয়টার্সকে বলেন, ‘এ বছর আবহাওয়ার অবস্থা ভালো হওয়ায় আমরা সম্ভবত বাম্পার ফলনের গম কাটতে যাচ্ছি’।

এ বছর যুক্তরাজ্যেও গম উৎপাদনের জন্য অনুকূল আবহাওয়া বিরাজ করছে। তবে দেশটিতে গত বছর আবাদি জমির বড় এক অংশে গমের চাষ হয়নি। তবে চলতি বছরে গত বছরের তুলনায় বেশি জমিতে গমের ফলন হবে বলে আশা করা হচ্ছে।

সিআরএম এগ্রির বিশ্লেষক পিটার কলিয়ার বলেন, এ বছর আমরা গমের রেকর্ড ফলন আশা করছি না, কারণ কিছু জমিতে গমের চাষ করা হয়নি। তবে যুক্তরাজ্যে এ বছর ১ কোটি ৫০ লাখ টন গম উৎপাদন হবে বলে আশা করছি’। উল্লেখ্য, ২০২০ সালে যুক্তরাজ্যে মাত্র ৯৬ লাখ ৬০ হাজার টন গম উৎপাদন হয়েছিল।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর