শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

ইডেনে সংঘর্ষে আহত ছাত্রলীগ নেতা রিভা-রিতু ঢামেকে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৪ সময় দেখুন
ইডেনে সংঘর্ষে আহত ছাত্রলীগ নেতা রিভা-রিতু ঢামেকে


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ইডেন কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইডেন ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও যুগ্ম-সাধারণ সম্পাদক রিতু আক্তার ‍আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ইডেন কলেজের অডিটোরিয়ামের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রিভা ও রিতুসহ আরও ১০-১২ জন আহত হয়েছেন।

ইডেনে সংঘর্ষে আহত ছাত্রলীগ নেতা রিভা-রিতু ঢামেকে

আহত রিতু আক্তার গণমাধ্যমকে বলেন, সন্ধ্যার কিছু আগে সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসের সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্যের প্রতিবাদে অডিটোরামের সামনে আমরা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলাম।

এ সময় জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। তারা আমাদেরকে চেয়ার ও লাঠি দিয়ে আঘাত করে। এই ঘটনায় ইডেন কলেজের ছাত্রলীগের সভাপতিসহ আরও বেশ কয়েকজন আহত আছে। তারাও বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছে।

সারাবাংলা/এসএসআর/ এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর