বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ইতালিতে তুষারধসে ৫ পর্বতারোহীর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২৩৯ সময় দেখুন
ইতালিতে তুষারধসে ৫ পর্বতারোহীর মৃত্যু


উত্তর ইতালির অর্টলেস পর্বতমালায় তুষারধসে পাঁচ জার্মান পর্বতারোহী নিহত হয়েছেন।

শনিবার (১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল প্রায় ৪টার দিকে চিমা ভারতানা এলাকার কাছে ৩ হাজার ৫০০ মিটার (১১ হাজার ৫০০ ফুট) উচ্চতায় আরোহণের সময় তারা তুষারধসের কবলে পড়েন বলে উদ্ধারকারী দল জানিয়েছে।

উদ্ধারকর্মীরা জানায়, শনিবারই দুই পুরুষ ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। রোববার (২ নভেম্বর) সকালে আরও দুই জনের একজন পুরুষ ও তার ১৭ বছর বয়সী মেয়ের মরদেহ পাওয়া যায়।

আলপাইন রেসকিউ দলের মুখপাত্র ফেদেরিকো কাটানিয়া বলেন, ‘তারা তুষারধসের ফলে উপত্যকার নিচের অংশে গড়িয়ে পড়ে। দুর্যোগপূর্ণ আবহাওয়া বিবেচনায় উদ্ধারকারী দল উপত্যকায় ফিরে যাচ্ছে।’

প্রাথমিক তথ্য অনুযায়ী, পর্বতারোহীরা তিনটি পৃথক দলে ছিলেন এবং তারা স্বাধীনভাবে আরোহণ করছিলেন। উদ্ধারকারী দল জানায়, কেন তুলনামূলক দেরিতে ওই সময়েও তারা আরোহণ করছিলেন, তা এখনও জানা যায়নি। দুর্ঘটনা থেকে দুইজন পুরুষ বেঁচে যান এবং হেলিকপ্টারে করে তাদের নিকটবর্তী বোলজানো শহরের হাসপাতালে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ টিরল অঞ্চল জার্মান পর্যটকদের কাছে জনপ্রিয় পর্বতারোহণের গন্তব্য। এ অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ অর্টলেসের উচ্চতা ৩ হাজার ৯০৫ মিটার।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর