বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইতালি উপকূলে নৌকা ডুবে ৩০ অভিবাসীর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৫ সময় দেখুন
ইতালি উপকূলে নৌকা ডুবে ৩০ অভিবাসীর মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ ইতালির সমুদ্র উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৩০ অভিবাসী মারা গেছেন। ক্যালাব্রিয়া অঞ্চলের উপকূলীয় শহর ক্রোটোনের কাছে এ ঘটনা ঘটে। প্রায় ১০০ যাত্রী নিয়ে নোঙ্গরের সময় পাথরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ভেঙে যায় বলে জানা গেছে।

সমুদ্রতীরবর্তী একটি অবকাশ যাপন কেন্দ্রের সৈকত থেকে বহু মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অভিবাসীবাহী এই নৌকাটি কোথা থেকে যাত্রা করেছিল তা জানা যায়নি। তবে অ্যাডনক্রোনোস বার্তা সংস্থা জানিয়েছে, জাহাজটিতে থাকা বেশিরভাগ ব্যক্তি ইরান, আফগানিস্তান এবং পাকিস্তানের।

ওই বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, রুক্ষ আবহাওয়ার কারণে জাহাজটি পাথরের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। ইতালীয় কর্তৃপক্ষ স্থল ও সমুদ্রে বড়সড় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে।

ক্যালাব্রিয়ার দমকল বাহিনীর মুখপাত্র দানিলো মাইদা বলেন, মৃতের সংখ্যা ৩০ ছাড়িয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর