শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

ইতিহাস বিকৃত করছে সরকার: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০২ সময় দেখুন
ইতিহাস বিকৃত করছে সরকার: মির্জা ফখরুল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সরকার ইতিহাস বিকৃত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপির ইতিহাস হচ্ছে এই দেশের স্বাধীনতার ইতিহসা, এই ৪৩ বছরের ইতিহাস হচ্ছে এই দেশের গণতন্ত্রের ইতিহাস। বিএনপির ইতিহাস হচ্ছে এই দেশকে, এই জাতিকে একটা অস্তিত্ব প্রদানের ইতিহাস। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। সেই ঘোষণার মধ্য দিয়ে তিনি আমাদেরকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন, যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তীকালে ১৯৭৫ সালে যখন সিপাহী জনতার বিপ্লবের পর ৭ নভেম্বর দেশ পরিচালনার দায়িত্ব দেন। তখন তিনি আমাদেরকে আবার নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছিলেন।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের বন্ধুরা সারাক্ষণ বিএনপির বিরুদ্ধে বিষোদগার করে। জিয়াউর রহমানকে খাটো করার চেষ্টা করে, বেগম খালেদা জিয়াকে খাটো করার চেষ্টা করে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খাটো করার চেষ্টা করে। কিন্তু তারা যদি একবার নিজেকে প্রশ্ন করে তাদের অবদান কী? তাদের অবদান হচ্ছে ভারতে গিয়ে পালিয়ে থেকে নেতা সাজা। পরে দেশে ফিরে এসে এটা বলা যে, এই দেশটা তারাই স্বাধীন করেছে। তাদের অবদান সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে এক দলীয় শাসন বাকশাল কায়েম করা।’

‘আজকে যা শুরু করেছে আওয়ামী লীগ। কেন শুরু করেছে? তারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, প্রকৃত ইতিহাস থেকে জনগণকে দূরে সরিয়ে দিতে চায়। কিন্তু তাতে কোনো লাভ হবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। তিনি এই দেশের মানুষের হৃদয়ের মধ্যে আছেন। তিনি কাজের মধ্য দিয়ে এই দেশের মানুষের হৃদয়ে চির দিনের জন্য স্থান করে নিয়েছেন। এ দেশের মানুষের মনে শহীদ জিয়া চির জাগ্রত হয়ে আছেন’, বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরও বলেন, ‘যিনি আজকে গৃহান্তরীণ হয়ে আছেন, যাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে, সেই বেগম খালেদা জিয়া দীর্ঘ ৯ বছর এরশাদের বিরুদ্ধে সংগ্রাম করে দেশকে মুক্ত করেছিলেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিলেন।’

বিএনপির মহাসচিব বলেন, ‘শহিদ জিয়াউর রহমান যখন শাহদাৎ বরণ করেন, তখন এক শ্রেণির লোক মনে করেছিল বিএনপি ধ্বংস হয়ে গেছে। বিএনপি জেগে উঠবে না। কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। সুতরাং বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করে সত্যকে মিথ্যা প্রমাণের চেষ্টা করে কোনো লাভ হবে না।’

সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ অন্যরা।

সভা পরিচালনা করেন দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলীম।

সারাবাংলা/এজেড/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর