মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
Detention of a 95-Year-Old Religious Leader Damages Korea’s Reputation: European Scholars of Religion Call for the Release of Chairman Lee Man-hee কর্মশালায় বক্তারা / দেশে ৭১ শতাংশ মৃত্যুর কারণ অসংক্রামক রোগ, এফওপিএল নীতিমালা বাস্তবায়নের দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীরা সচেতনতা কার্যক্রমে জাতীয় স্বীকৃতি, সেরা চারে ঠাকুরগাঁও লিগ্যাল এইড হরমুজ প্রণালিতে ট্যাংকারে ইরানের হামলায় ভারতীয় নাবিক নিহত, আহত ৮ ‘We were talking at nets about…’: Shubman Gill opens up on 2027 World Cup planning with Virat Kohli | Cricket News ‘মাদকের মূল হোতারা বসে সংসদে, ধরা পড়ে কেবল বাহকরা’ Ranveer Singh To Begin Pralay Shoot In August?; Varun Badola Calls Satluj Ban ‘Robbery Under Broad Daylight’ | Bollywood News ব্যবহারকারীদের জন্য সুখবর দিলো হোয়াটসঅ্যাপ ‘মানসিক সমস্যায় আক্রান্ত ৯২ শতাংশই চিকিৎসা করেন না’

ইদে খেয়াল রাখুন স্বাস্থ্যেরও

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ৭৯ সময় দেখুন
ইদে খেয়াল রাখুন স্বাস্থ্যেরও


লাইফস্টাইল ডেস্ক

কোরবানির ইদকে ছোটবেলায় অনেকেই বলতাম গোস্তের ইদ। কারণ কোরবানির এই ইদের অন্যতম অনুষঙ্গ পশু কোরবানি। এই ইদে তাই কে কত বড় গরু কিনলাম, কয়টা ছাগল কোরবানি হলো, কী কী রান্না হবে- তা নিয়ে বেশ আলোচনা চলে সবার মধ্যেই। তবে তাতেও ক্ষতি নেই। যে যেভাবেই পালন করুক, সেটাই উৎসবের উপকরণ হয়ে উঠতে বাধা নেই। কিন্তু মাংস খাওয়া নিয়ে শারীরিক কিছু বাঁধানিষেধ তো আছেই। তাই মাংস খাওয়ার বিষয়ে একটু সচেতন হতে পারলে ইদের আনন্দে শরীর আর ঝক্কি হয়ে দাঁড়াবে না।

যাদের হৃদরোগ আছে এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি, তারা তৈলাক্ত মাংস কম খাবেন। সারাবছর খাওয়া-দাওয়ার ব্যাপারে যে ধরনের নিয়মকানুন পালন করেন, কোরবানির সময়ও এর ব্যতিক্রম না করাই ভালো। কোরবানির মাংস একবার করে দুয়েকদিন খেলেই যে মারাত্মক শারীরিক ক্ষতি হয়ে যাবে, তা নয়। তবে অনেকের ক্ষেত্রেই বিশেষ করে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হজমের সমস্যা বা ইরেটিবল বাওয়েল সিনড্রোমের (আইবিএস) রোগী হলে অবশ্যই মাথায় রাখবেন- এই একবার খাবারের জন্য আপনার ইদটাই যেন মাটি না হয়ে যায়। ফোনে হলেও আপনার চিকিৎসকের সঙ্গে পরার্মশ করে নিন ইদের সময় খাওয়া-দাওয়ার ব্যাপারে।

ওজন নিয়ে মনোকষ্টে আছেন যারা, তারা অবশ্যই ইদের সময় খাওয়ার ব্যাপারে বিশেষভাবে সর্তক থাকবেন। এই কয়েকদিন খেলেও কিছু হবে না- এমন চিন্তা করে খেলে পরে আপনাকেই কষ্ট করতে হবে। নিয়মিত ওজন পরীক্ষা করাবেন আর খেয়াল রাখবেন, হঠাৎ করে ওজন বেড়ে যাচ্ছে কিনা।

অনেক সময় দেখা যায়, সুস্বাদু হবে ভেবে কোরবানির মাংসে আলাদা করে চর্বি যোগ করে থাকি আমরা। এটা একেবারেই ঠিক নয়। যতটুকু সম্ভব মাংসের চর্বি বাদ দিয়ে রান্না করাই ভালো।

যারা নিয়মিত ব্যায়াম করেন তারা ব্যায়ামের সময় প্রতি সেশনে ১৫ মিনিট বাড়িয়ে দিন। আর ব্যায়ামের অভ্যাস না থাকলে আজ থেকেই শুরু করুন।

দিনে অন্তত তিন থেকে চার লিটার পানি পান করুন। সারাদিনে অন্তত যেকোনো দুটো ফল আর মাঝারি আকারের এক বাটি সালাদ খান।

বাজারে এখন বর্ষাকালীন সবজির অভাব নেই। তাই মাংসের বিভিন্ন আইটেমের পাশাপাশি প্রচুর পরিমাণ সবজি খাবেন, যা আপনার পাকস্থলীকে সুস্থ রাখবে।

যতবার মাংস খাবেন (দিনে একবারের বেশি নয়), ততবার সঙ্গে লেবু খাবেন। দিনে অন্তত একটা লেবু যেন খাওয়া হয়, সেদিকে খেয়াল রাখবেন।

নিয়মিত খেতে হয় যেসব ওষুধ, তা খাবার কথা কোনোবাবেই ভুলবেন না। নিজের যত্ন নিন। নিয়ম মেনে ভালো থাকুন কোরবানির ইদেও।

সারাবাংলা/এসবিডিই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom