WABetaInfo-এর একটি প্রতিবেদন অনুসারে, সর্বশেষ WhatsApp বিটাতে একটি টগল রয়েছে, যা ইউজারদের দ্রুত ইনস্ট্যান্ট ভিডিও মেসেজ ডিজেবল করতে দেয়। টগল বন্ধ করার পরে স্ক্রিনের নিচে ডানদিকে থাকা মাইক্রোফোন আইকনটি তার ডিফল্ট মোডে ফিরে যায়, যা ইউজারদের দ্রুত ভয়েস নোট শেয়ার করতে দেয়। টগল চালু করলে তা ইউজারদের একটি ভিডিও বার্তা পাঠাতে বাধা দেয় না।