সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জনের মৃত্যু কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় Vaibhav Sooryavanshi breaks world record despite flop show against Mumbai Indians | Cricket News Nick Jonas Says The Lion King Always Makes Him Cry While Watching It With Daughter Malti | Hollywood News উন্নয়ন বাজেটের ৫০ শতাংশ দুর্নীতিতে চলে যায়‌: মাওলানা ইউসুফ হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু মার্কিন প্রশাসনের পালটা হামলায় বন্দুকধারী নিহত কর্ণফুলীতে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক লাইনের ভয়াবহ অগ্নিকাণ্ডে, চার পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই

ইন্দোনেশিয়ার বালিতে ফেরিডুবিতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ বহু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৯৭ সময় দেখুন


ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালির উপকূলে একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে উদ্ধারকারী দল।

জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার সুরাবায়া দফতর জানায়, বুধবার (২ জুলাই) স্থানীয় সময় রাত ১১টা ২০ মিনিটে ফেরিটি জাভা দ্বীপের বানিউওয়ানগি থেকে বালির পথে যাওয়ার সময় সাগরে ডুবে যায়। ফেরিটিতে ৫৩ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য ছিলেন।

এ পর্যন্ত ২৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। নিখোঁজদের উদ্ধারে এখনও অভিযান চালানো হচ্ছে।

ফেরি পরিচালনাকারী সংস্থা জানিয়েছে, ডুবে যাওয়ার আগে জাহাজটি ইঞ্জিন সমস্যার কথা জানিয়েছিল।

এ রুটটি প্রায়ই জাভা ও বালি দ্বীপের মধ্যে যাতায়াতকারী স্থানীয় বাসিন্দারা ব্যবহার করে থাকেন। উদ্ধার হওয়া চারজন জীবিত ব্যক্তিরা বানিউওয়ানগির বাসিন্দা বলে জানানো হয়েছে।

প্রায় ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় সামুদ্রিক দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে, যেখানে নিরাপত্তা বিধি প্রয়োগে দুর্বলতা একটি দীর্ঘদিনের সমস্যা।

প্রসঙ্গত, এর আগে মার্চ মাসে বালির উপকূলে ১৬ জন যাত্রীসহ একটি নৌকা ডুবে গেলে এক অস্ট্রেলিয়ান নারী নিহত হন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom