শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ইফতারে কী খাবেন?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ২৩৩৫৫ সময় দেখুন
ইফতারে কী খাবেন?


রোজা পালনের জন্য রমজানে সুস্থ থাকা জরুরি। এজন্য ইফতারে বাছাই করতে হবে সঠিক পুষ্টিকর খাবার। এ বিষয়ে সারাবাংলা ডট নেটকে পরামর্শ দিয়েছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পুষ্টিবিদ তাসনিম আশিক।

তিনি বলেন, রমজানে খেজুর, কিসমিস, বাদাম, ছোলাবুট, ডাবলি বুট কিনে রাখতে হবে অবশ্যই। তবে সেটা প্রয়োজনমতো। ইফতারে খুব বেশি খাবার খাওয়া যাবে না। পরিমানমতো খেতে হবে।

ডেজার্ট বানাতে আমরা সাধারণত চিনি ব্যবহার করি। এর পরিবর্তে আখের গুড় ব্যবহার করা যেতে পারে। তবে বেশিমাত্রায় আখের গুড় খাওয়াও ঠিক হবে না।

প্রতিদিন ইফতারে বেসনের তৈরি বেগুনি কিংবা ডালের পেঁয়াজু না রাখা স্বাস্থ্যসম্মত হবে। মাঝেমধ্যে চালের গুড়ো দিয়ে যেকোনো ভাজা খাবার বানাতে পারেন।

ইফতারে শরবত বা পানীয় তৈরী এর জন্য কৃত্রিম রং ও মিষ্টি স্বাদের বিভিন্ন ফ্লেভারের রেডিমেড অনেক কিছু বাজারে পাওয়া যায়। এগুলো স্বাস্থ্য সম্মত হবে না। এর পরিবর্তে ঈসুবগুলের ভূষি-তোকমা-চিয়া সিডস খাওয়া যেতে পারে।

ডিম-দুধকে সুপারফুড বলা হয় যা আপনি কিনে ফ্রিজে সংগ্রহ করতে পারেন। চিড়ামুড়ি-খই-লাল আটার তৈরী খাবার খাওয়া যেতে পারে।

সবশেষে তাসনিম আশিক বলেন, বাইরে কেনা ফ্রোজেন নাস্তা বিভিন্ন রকমের কিনে ফ্রিজে রেখে দিয়ে সেটা তেলে ভিজে নিলে ভালো ইফতার হবে। এ চিন্তা করা বোকামি হবে। কারণ রমজানে এসব খাবার স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

The post ইফতারে কী খাবেন? appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর