শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

ইবিতে ভর্তি পরীক্ষা দেবে ১৩ হাজার ১৮৩ জন শিক্ষার্থী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৬ মে, ২০২৩
  • ১০৯ সময় দেখুন
ইবিতে ভর্তি পরীক্ষা দেবে ১৩ হাজার ১৮৩ জন শিক্ষার্থী


ইবি করেসপন্ডেন্ট

ইবি: দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয়েছে। এবার মোট ৩ লাখ ৩ হাজার ২৩১টি আবেদন জমা হয়েছে। এর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ১৩ হাজার ১৮৩ জন পরীক্ষার্থী।

শনিবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সিস্টেম এনালিস্ট ড. নাঈম মোর্শেদ এসব তথ্য জানান। তিনি জানান, আবেদনকারীদের মধ্যে ১৩ হাজার ১৮৩ জন শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয়ার জন্য কেন্দ্র হিসেবে পছন্দ করেছেন। এদের মধ্যে ‘এ’ ইউনিটে ৪ হাজার ৯১৭ জন, ‘বি’ ইউনিটে ৬ হাজার ৮৫০ জন ও ‘সি’ ইউনিটে ১ হাজার ৪১৬ জন রয়েছেন।

কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, ২২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র ঠিক করা হয়েছে। তার মধ্যে শিক্ষার্থীদের যেকোনো একটি কেন্দ্র নির্বাচন করতে হবে। ভর্তি পরীক্ষার কেন্দ্র পরবর্তীতে পরিবর্তন করা যাবে না। সময়ক্ষেপণ রোধে এবার একটি মেধাতালিকা ও আসন শূন্য থাকা সাপেক্ষে সর্বোচ্চ তিনটি অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন প্রক্রিয়া শেষ হয়। এবার মোট ৩ লাখ ৩ হাজার ২৩১টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩টি, মানবিক শাখার ‘বি’ ইউনিটে ৯৬ হাজার ৪৩৪টি ও ব্যবসায় শিক্ষা শাখার ‘সি’ ইউনিটে ৩৯ হাজার ৮৬৪টি আবেদন জমা পড়েছে।

এদিকে ‘বি’ ইউনিটের আগামী ২০ মে, ‘সি’ ইউনিটের ২৭ মে ও ‘এ’ ইউনিটের ৩ জুন পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফল প্রকাশ করা হবে আগামী ৮ জুনের মধ্যে।

ভর্তি পরীক্ষার সব তথ্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (https://www.gstadmission.ac.bd) পাওয়া যাবে।

সারাবাংলা/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর