শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

ইবির সাপ্তাহিক অনলাইন ক্লাস বাতিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১০২ সময় দেখুন
ইবির সাপ্তাহিক অনলাইন ক্লাস বাতিল


ইবি করেসপন্ডেন্ট

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাপ্তাহিক (সোমবার) অনলাইন ক্লাস বাতিল করেছে কর্তৃপক্ষ। এখন থেকে ওইদিনও সশরীরে ক্লাস চলবে এবং পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। আগামী সপ্তাহ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের গাড়িসমূহ নির্ধারিত রুটে যথারীতি চলাচল করবে।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২২ জানুয়ারি থেকে পূর্ব নির্ধারিত সোমবারের অনলাইন ক্লাস সশরীরে চলবে এবং পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের গাড়িসমূহ নির্ধারিত রুটে যথারীতি চলাচল করবে।

এর আগে, ২০২৩ সালের ৩০ জুলাই বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে প্রতি সপ্তাহে সোমবার অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ওইদিন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহও বন্ধ ছিল। এছাড়াও দুপুরের রুটের পরিবহন বন্ধ রাখা হতো।

সারাবাংলা/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর