শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ইবি শিক্ষার্থীদের চাকরির দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ সেমিনার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৮৫ সময় দেখুন
ইবি শিক্ষার্থীদের চাকরির দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ সেমিনার


ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চাকরির দক্ষতা বৃদ্ধি ও পেশাগত প্রস্তুতি উন্নয়নের লক্ষ্যে ‘Employability Masterclass 2025’-শীর্ষক প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের গগন হরকরা গ্যালারিতে এই প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব, বিজনেস ক্লাব এবং রিসার্চ সোসাইটির সমন্বিত উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস ক্লাবের উপদেষ্টা ও ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক ড. গোলাম মহিউদ্দিন।

এসময় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপির হেড অব কমিউনিকেশন আব্দুল কাইয়ুম, ফিউচারনেশনের টেকনোলজি লিড আমিনুর রশিদ এবং ইয়ুথ এনগেজমেন্ট অফিসার আনজুম আলিফ।

ওয়াসিফুর রহমান, বিজিতা আবৃত্তি ও জান্নাতুল ফুলের সঞ্চলনায় সেমিনারে ক্যারিয়ার ক্লাবের সভাপতি আবু সাইম, বিজনেস ক্লাবের সভাপতি আহমেদ মাসুম রেজা ও রিসার্চ সোসাইটির সভাপতি ত্বকী ওয়াসিফসহ বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সেমিনারে মুখ্য আলোচক আব্দুল কাইয়ুম বলেন, ‘বর্তমান যুগে শুধু ডিগ্রি অর্জন করলেই সফলতা আসে না। শিক্ষার্থীদের নিজেদের যোগ্যতা ও সামর্থ্যকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। একাডেমিক জ্ঞানের পাশাপাশি দরকার যোগাযোগ দক্ষতা, নেতৃত্বগুণ, সমস্যা সমাধানের সক্ষমতা ও দলগতভাবে কাজ করার মানসিকতা। আজকের তরুণ প্রজন্মকেই ভবিষ্যতের কর্মজীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেকে প্রস্তুত করতে হবে। বিশ্ববিদ্যালয় জীবনে যত বেশি নেটওয়ার্কিং, প্রজেক্ট ও বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হওয়া যাবে, ততই পেশাগত জীবনে আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধি পাবে।’

উল্লেখ্য, সেমিনারে মোটিভেশনাল সেশন ও মাস্টারক্লাস শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর