শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

‘ইভিএম-এ নির্বাচন গ্রহণযোগ্য হবে না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৮ মে, ২০২২
  • ১৮৯ সময় দেখুন
‘ইভিএম-এ নির্বাচন গ্রহণযোগ্য হবে না’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় পার্টি (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, ইভিএম-এ সুষ্ঠু ভোট সম্ভব হবে না। তিনি বলেন, ইভিএম ভালো কিন্ত যারা পরিচালনা করবেন তারা তো নিরপেক্ষ নয়। তাই ইভিএম-এ নির্বাচন গ্রহণযোগ্য হবে না। ইভিএম-এ ভোট হলে জাপা নির্বাচনে যাকে কি যাবে না তা দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার (২৮ মে) বিকেলে মোহাম্মদপুরে মোহাম্মদী হাউজিংয়ের প্রধান সড়কে ৩৩ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু আরও বলেন, হঠাৎ করেই ১১৬ জন আলেমের বিরুদ্ধে কেন দুদকে অভিযোগ করেছে একটি গোষ্ঠী তা খতিয়ে দেখা জরুরি। এই কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের আয়-ব্যয় এবং সম্পদের অনুসন্ধান করতে হবে।

তিনি বলেন, ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত চার লাখ কোটি টাকা পাচার হয়েছে তার অনুসন্ধান কেন হচ্ছে না? আমরা আবারও পাচারকারীদের তালিকা প্রকাশ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান।

পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, দেশে মেগা প্রকল্পের নামে তিনগুন খরচ হচ্ছে। উন্নয়নের নামে লুটপাট হচ্ছে। উন্নয়ন হোক কিন্তু উপজেলা পর্যায়ে যেনো স্পেশালাইজড হাসপাতাল তৈরি করা হয়। যেখানে হত দরিদ্র ও খেটে খাওয়া মানুষ বিনা খরচে সু চিকিৎসা পাবে।

তিনি বলেন, দুর্নীতি ও দুঃশাসনের পরিমাপে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোন পার্থক্য নেই। তাই দেশের মানুষ এখন আর আওয়ামী লীগ ও বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না। দেশের মানুষ জাতীয় পার্টির সরকার দেখতে চায়। তাই জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

৩৩ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ভুইয়া মো. আব্দুর রব রাজুর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, আলমগীর সিকদার লোটন, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা মাহবুবুর রহমান লিপ্টন, সাংগঠনিক সম্পাদক হাজী মো. নাসির উদ্দীন।

সারাবাংলা/এএইচএইচ/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর