বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইমরান খানকে বহনকারী ট্রাকের ধাক্কায় নারী সাংবাদিক নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১১২ সময় দেখুন
ইমরান খানকে বহনকারী ট্রাকের ধাক্কায় নারী সাংবাদিক নিহত


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানকে বহনকারী ট্রাকের ধাক্কায় সাদাফ নাইম (৪০) নামে এক নারী সাংবাদিক নিহত হয়েছেন। তিনি পাকিস্তানের চ্যানেল ফাইভ নামের একটি টেলিভিশনে কাজ ।

রোববার (৩০ অক্টোবর) ইমরান খানের লং মার্চের খবর সংগ্রহ করতে গিয়ে পাঞ্জাবের গুজরানওয়ালা শহরে  ট্রাকের ধাক্কায় নিহত হন সাদাফ নাইম।

প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক জানান, সাদাফ সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য নিতে তাকে (ইমরান খান) বহনকারী ট্রাকে উঠতে গিয়ে ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যান। এ সময় ওই ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: ‘আইএসআই প্রধানকে সরিয়ে দিন’— সেনাপ্রধানের উদ্দেশে ইমরান খান

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দিন আগে আগাম নির্বাচনের দাবিতে ‘হাকিকি আজাদি’ লং মার্চের ডাক দেন ইমরান খান। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধানে নেতৃত্বে শুক্রবার (২৮ অক্টোবর) দেশটির লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ পর্যন্ত সমর্থকদের নিয়ে মিছিল বের করা হয়।

ইমরান খানকে বহনকারী ট্রাকের ধাক্কায় নারী সাংবাদিক নিহত

তবে দুর্ঘটনার পর ইমরান খান লংমার্চ স্থগিত করেন। তিনি এক টুইট বার্তায় বলেছেন, ‘আজ আমাদের মিছিল চলাকালে ভয়ানক এক দুর্ঘটনায় চ্যানেল ফাইভের সাংবাদিক সাদাফ নাইমের মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত।’

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর