রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘ইয়াজিদ যা করেছিলেন, শেখ হাসিনাও তাই করছেন’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১০২ সময় দেখুন
‘ইয়াজিদ যা করেছিলেন, শেখ হাসিনাও তাই করছেন’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: পানির মূল্যবৃদ্ধির সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পানির অপর নাম জীবন। যারা এই পানি কেড়ে নেয়, তারা তো ইয়াজিদের মতো। ইয়াজিদ যেমন ইমাম বাহিনীর পানি কেড়ে নিয়েছিল ফোরাত নদী অবরোধ করে, তেমনি আওয়ামী লীগ সরকারও জনগণের পানি কেড়ে নিচ্ছে। অর্থাৎ ইয়াজিদ যা করেছিলেন, শেখ হাসিনাও তাই করছেন।

শুক্রবার (৩১ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্য বারবার বৃদ্ধি ও বগুড়ায় তারেক রহমানের উদ্বোধন করা ‘ম্যুরাল’ ভাঙার প্রতিবাদে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন এ সমাবেশ আয়োজন করে।

রিজভী বলেন, ‘মানুষের বেঁচে থাকার কোনো অবলম্বন-ই শেখ হাসিনার সরকার রাখেনি। গ্যাস-পানি-বিদ্যুৎ, ডিজেল-পেট্রোল-অকটেনের দাম বাড়িয়েছে। জনগণ হচ্ছে সরকারের কাছে পাইলট প্রজেক্ট। এ প্রজেক্টের আওতায় সরকার জনগণের রক্ত এমনভাবে চুষতে চায়, যেন বিশ্বের সব স্বৈরাচারের কাছে তারা দৃষ্টান্ত হয়ে থাকে।’

ওয়াসার এমডির সমালোচনা করে রিজভী বলেন, ‘তিনি বিদেশে বসে অফিস পরিচালনা করেন। অনেক দুর্নীতি অভিযোগ থাকার পরও তার চাকরির মেয়াদ বৃদ্ধি হয়। এতেই বোঝা যায় তিনি খুব শক্তিশালী। আর বারবার পানির মূল্যবৃদ্ধি থেকে বোঝা যায়, সরকার প্রধান কেন এই ধরনের লোকদের নিয়োগ দেন। এরা সরকারের পারপাস সার্ভ করে। সরকারের যে অশুভ উদ্দেশ্য, সেগুলো তারা বাস্তবায়ন করে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘ঈদ যাত্রায় আপনার তো কষ্ট হয় না। কারণ, আপনি বাড়ি গেলে সামনে পুলিশের হুইচেল বাজে। আর সাধারণ যারা তাদের ঈদযাত্রায় যে কষ্ট হয়, সে খবর কি আপনি রাখেন? আপনার কথার দ্বারা আপনি জনগণকে ব্যঙ্গ করছেন।’

তিনি বলেন, ‘বিএনপি নেতা-কর্মীদের ওপর নিপীড়ন-নির্যাতন চালানোর পুরস্কার হিসেবে বেনজীরকে এসপি থেকে পুলিশ কমিশনার, পুলিশ কমিশনার থেকে আইজিপি করা হয়েছিল। সরকার তার অপকর্ম দেখেও না দেখার ভান করছে। কারণ, অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য সরকারের হয়ে এই বেনজীর, আজিজরা কাজ করছে।’

রিজভী বলেন, ‘এই সরকার সিন্ডিকেট বান্ধব, মাফিয়া বান্ধব। তাদের (আজিজ-বেনজীর) প্রত্যেকটি অপকর্মের দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে। নইলে একদিন জনগণের আদালতে এদের প্রত্যেকের বিচার হবে। জনগণ বিচারক হয়ে এদের অপকর্মের বিচার করবে।’

তিনি বলেন, ‘সভ্য মানুষ আওয়ামী লীগ করে না। আওয়ামী লীগের নেতাদের জনপ্রতিনিধি হতে ভোট লাগে না। শেখ হাসিনা যাকে চাইবেন তিনি নির্বাচিত হবেন। সোনা চোরাচালানকারী ও মাদক সম্রাটরা এমপি হয় কী করে?’

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন, নিবার্হী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, আমিনুল ইসলাম, ডিইউজের সহ-সভাপতি রাশেদুল হক, ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমু প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর