বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ইরানের ‘সবচেয়ে বড়’ যুদ্ধজাহাজটি ডুবে গেছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ জুন, ২০২১
  • ৪৬২ সময় দেখুন
ইরানের ‘সবচেয়ে বড়’ যুদ্ধজাহাজটি ডুবে গেছে


আন্তর্জাতিক ডেস্ক

ইরান নৌবাহিনীর বৃহত্তম যুদ্ধজাহাজটি ডুবে গেছে। মঙ্গলবার (১ জুন) দিবাগত রাতে ওই জাহাজে আগুন লাগে। দমকলকর্মীদের টানা ২০ ঘণ্টা প্রচেষ্টার পরেও রক্ষা করা যায়নি জাহাজটি। বুধবার (২ জুন) জাহাজটি হরমুজ প্রণালীর পার্শ্ববর্তী এলাকায় ডুবে যায়।

বুধবার ইরানের তাসনিম নিউজ নামক সংবাদমাধ্যমে এ খবর প্রচার করে। ইরানের সেনাসূত্রের বরাত দিয়ে অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমও খবরটি প্রকাশ করেছে। ঠিক কী কারণে জাহাজটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা এখনও জানা যায়নি।

তাসনিম নিউজের খবরে বলা হয়, খার্গ নামক জাহাজটির সর্বত্র আগুন ছড়িয়ে পড়ে। সেনাবাহিনীর দমকলকর্মীরা ২০ ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করে। তবে সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় জাহাজটি ডুবে যায়।

বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ওই জাহাজের সকল ক্রু নিরাপদ রয়েছেন। ইরান সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে বলা হয়, ওই জাহাজটি তখন এক প্রশিক্ষণ মহড়ায় অংশ নিয়েছিল।

ইরানের রাষ্ট্রীয় অন্যান্য সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে জাহাজটিতে আগুন লাগে। জাহাজটি তখন ইরানের সমুদ্রবন্দর জাস্কের পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছিল। এ অঞ্চলটি ইরানের রাজধানী তেহরান থেকে অন্তত ৭৯০ মাইল দূরে এবং ওমান উপসাগর ও হরমুজ প্রণালীর কাছাকাছি।

ইরানের ‘সবচেয়ে বড়’ যুদ্ধজাহাজটি ডুবে গেছে

জানা গেছে খার্গ নামক ওই জাহাজটি ইরান নৌবাহিনীর বহরে সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। এ যুদ্ধজাহাজটি সমুদ্রে নিজে লড়াই করার পাশাপাশি অন্যান্য যুদ্ধজাহাজকেও জ্বালানি, অস্ত্র বা অন্যান্য রশদ সরবরাহ করার ক্ষমতা রাখে। এ জাহাজটি ভারী পণ্য যেমন কার্গো বা একাধিক হেলিকপ্টার বহন করতে পারে। ইরানের যুদ্ধজাহাজের বহরে এরকম উচ্চক্ষমতাসম্পন্ন জাহাজের সংখ্যা হাতেগোনা। এ জাহাজটি ডুবে যাওয়ায় দেশটি সমুদ্রে আধিপত্য বিস্তারে কিছুটা পিছিয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে এ যুদ্ধজাহাজটি ১৯৭৭ সালে ব্রিটেনে তৈরি হয়েছিল। তবে ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের জাহাজটির ইরানে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। দুই পক্ষের দীর্ঘ দরকষাকষির পর ১৯৮৪ সালে খার্গ ইরান নৌবাহিনীর বহরে যুক্ত হয়।

খার্গের ডুবে যাওয়ায় সামরিক কৌশলগত দিক থেকে তেহরান কিছুটা চাপে পড়বে বলে ধারণা করা হচ্ছে। কেননা মাত্র একদিন আগে মঙ্গলবার ইরানের একটি যুদ্ধবিমান দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যু হয়ে। ওই যুদ্ধবিমানে যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা হয় বলে জানায় তেহরান।  

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর