বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে: ট্রাম্প

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২৫০ সময় দেখুন
ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে: ট্রাম্প


মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইরানে বর্তমান শাসন কাঠামো ও নেতৃত্ব পরিবর্তনের সময় এসে গেছে।’

স্থানীয় সময় শনিবার (১৭ জানুয়ারি) ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দীর্ঘ ৩৭ বছরের শাসনের অবসান চেয়ে এই আহ্বান জানান।

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোকে ট্রাম্প এমন এক সময়ে এই সাক্ষাৎকার দিলেন যখন ইরানে শাসনব্যবস্থার পরিবর্তনের দাবিতে চলা ব্যাপক বিক্ষোভ স্তিমিত হয়ে আসছে বলে মনে হচ্ছে।

গত তিন সপ্তাহে ইরানজুড়ে হাজার হাজার বিক্ষোভকারী নিহত হয়েছেন, যা ট্রাম্পকে বারবার সামরিক হস্তক্ষেপের হুমকি দিতে প্ররোচিত করেছে। গত মঙ্গলবার ট্রাম্প ইরানিদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার এবং ‘প্রতিষ্ঠানগুলো দখল করার’ আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘সাহায্য যাচ্ছে।’ তবে এর পরদিনই মার্কিন প্রেসিডেন্ট হঠাৎ অবস্থান পরিবর্তন করেন এবং জানান যে, তাকে জানানো হয়েছে হত্যাকাণ্ড বন্ধ হয়েছে।

শনিবার যখন ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক অভিযানের আকার সম্পর্কে জানতে চাওয়া হয়, তখন ট্রাম্প বলেন, ‘তার (খামেনি) নেওয়া সেরা সিদ্ধান্তটি ছিল গত পরশু ৮ শতাধিক মানুষকে ফাঁসি না দেওয়া।’

ট্রাম্পের এই মন্তব্যগুলো এমন সময়ে এলো যখন খামেনির এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ট্রাম্পকে লক্ষ্য করে কতগুলো শত্রুতামূলক বার্তা পোস্ট করা হয়েছে। সেখানে মার্কিন প্রেসিডেন্টকে ইরানে প্রাণঘাতী সহিংসতা ও অস্থিরতার জন্য দায়ী করা হয়েছে।

খামেনি লিখেছেন, ‘ইরানি জাতির ওপর যে পরিমাণ হতাহত, ক্ষয়ক্ষতি এবং অপবাদ তিনি (ট্রাম্প) চাপিয়েছেন, তার জন্য আমরা মার্কিন প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করছি।’

অন্য এক পোস্টে তিনি বলেন, ‘ট্রাম্প সহিংস গোষ্ঠীগুলোকে ইরানি জনগণের প্রতিনিধি হিসেবে ভুলভাবে চিত্রায়িত করেছেন, যা একটি ভয়াবহ অপবাদ।’

এই পোস্টগুলো পড়ার পর ট্রাম্প বলেন, ‘তেহরানের শাসকরা দেশ পরিচালনার জন্য দমন-পীড়ন ও সহিংসতার ওপর নির্ভর করে।

তিনি আরও বলেন, ‘একটি দেশের নেতা হিসেবে তিনি যা করেছেন, তা হলো দেশের সম্পূর্ণ ধ্বংস এবং নজিরবিহীন মাত্রায় সহিংসতার ব্যবহার। নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতে হাজার হাজার মানুষকে হত্যা না করে তার উচিত দেশটিকে সঠিকভাবে পরিচালনার দিকে মনোযোগ দেওয়া, যেমনটা আমি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে করি।’

তিনি আরও যোগ করেন, ‘নেতৃত্ব হলো শ্রদ্ধার বিষয়, ভয় আর মৃত্যুর নয়।’

এদিকে ইরানে ইরানে বিক্ষোভে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন আয়াতুল্লাহ খামেনেয়ি। সাম্প্রতিক এক ধর্মীয় অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি বলেন, বিক্ষোভকারী ‘ষড়যন্ত্রকারীদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হবে’। একইসঙ্গে তিনি ইরানে সরকারবিরোধী আন্দোলনে হওয়া ‘হতাহতের’ জন্য ট্রাম্পকেই দায়ী করেন।

খামেনেয়ি বলেন, ‘আমরা দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিতে চাই না, তবে দেশের ভেতরের অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না’।

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক অপরাধীরাও শাস্তির বাইরে থাকবে না।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর