বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ইরানে পানির দাবিতে বিক্ষোভ, নিহত কমপক্ষে ৩

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৩৭৮ সময় দেখুন
ইরানে পানির দাবিতে বিক্ষোভ, নিহত কমপক্ষে ৩


আন্তর্জাতিক ডেস্ক

ইরানে পানির দাবিতে শুরু হওয়া বিক্ষোভ সপ্তাহ ধরে অব্যাহত রয়েছে। এসব বিক্ষোভ সহিংসতায় রূপ নেওয়ায় কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশ থেকে পানির দাবিতে আন্দোলন শুরু হয়। পরে আন্দোলন পার্শ্ববর্তী আলিগোদরাজ ও লরেস্তানসহ অন্যান্য প্রদেশে ছড়িয়ে পড়ে। সিএনএন’র খবর।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, আলিগোদরাজ প্রদেশে বিক্ষোভে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে বিক্ষোভে অংশ নেওয়া তিনজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

তবে ইরানের সংবাদমাধ্যমের খবরে কারা গুলি চালিয়েছে তা উল্লেখ করা হয়নি। এতে বলা হয়েছে, কোনো ‘সন্দেহজনক’ উৎস থেকে গুলিবর্ষণ হয়েছে। কিন্তু বিক্ষোভরত অনেকের দাবি, আইনশৃঙ্খলা বাহিনী বিনা উস্কানিতে শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়েছে।

এদিকে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, সরকার তিনজনের মৃত্যুর খবর জানালেও বিক্ষোভে সহিংসতায় এ পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অনেকেই। এছাড়া শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে অন্তত ১০২ জনকে।

উল্লেখ্য, ইরানে স্মরণকালের ভয়াবহ খরা চলছে। এতে খাবার এবং চাষাবাদের জন্য পানির সংকট দেখা দিয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে পানির দাবিতে আন্দোলন করছেন হাজারো মানুষ। এসব প্রদেশের বাসিন্দারা দীর্ঘদিন ধরে তাদের এলাকায় সেচ কার্যক্রম ও পানিবন্টনের বৈষ্যমের অভিযোগ করে আসছেন। এবারের খরায় সংকট চরম আকার নেওয়ায় আন্দোলনে নেমেছেন তারা।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর