বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরাইল: বেনি গান্তজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৩৩৮ সময় দেখুন
ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরাইল: বেনি গান্তজ


আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার দেশ ইরানে সামরিক হামলা চালাতে পুরোপুরি প্রস্তুত। আরব সাগরের ওমান উপকূলে একটি তেলবাহী জাহাজে কথিত ইরানি ড্রোন হামলার পর এমন হুঁশিয়ারি দিল ইসরাইল। যদিও ইরান ওই ড্রোন হামলার দায় স্বীকার করেনি।

সংবাদমাধ্যম ওয়াইনেটে দেওয়া এক সাক্ষাৎকারে বেনি গান্তজ ইরানকে ইসরাইলসহ মধ্যপ্রাচ্য ও গোটা বিশ্বের জন্য হুমকি হিসেবে অভিহিত করেন।

এদিকে ‘সমুদ্রে হুমকি হয়ে উঠা’ ইরান ইস্যুতে আলোচনা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শুক্রবার বৈঠকে বসতে যাচ্ছে। এ বৈঠকের আগে নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর প্রতিনিধিদের উদ্দেশ্যে বেনি গান্তজ বলেন, ‘মাত্র ১০ সপ্তাহের মধ্যে ইরান পারমানবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে যাচ্ছে। ইরানের মধ্যপন্থী নেতা হাসান রূহানির হাত থেকে দেশটির ক্ষমতা কট্টরপন্থী ইব্রাহিম রাইসির হাতে গিয়েছে। ইরানের দিকে নজর দিন’।

তিনি বলেন, ‘আমরা এমন এক পরিস্থিতিতে এসেছি যেখান থেকে ইরানে সামরিক হামলা করা প্রয়োজন হিসেবে দেখা দিয়েছে। বিশ্বকে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে’। পারমানবিক অস্ত্র তৈরি থেকে ইরানকে বিরত রাখতে তেল আবিব সামরিক হস্তক্ষেপ করতে প্রস্তুত বলেও জানান বেনি গান্তজ।

এর আগে, বৃহস্পতিবার (২৯ জুলাই) আরব সাগরের ওমান উপকূলে ইসরাইলি প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত এক ব্রিটিশ তেলবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটে। সে সময় দুই নাবিকের মৃত্যুর খবর পাওয়া যায়। যাদের একজন ব্রিটিশ এবং অন্যজন রোমানিয়ান।  ওই ড্রোন হামলার জন্য ইরানকে দায়ী করে ইসরাইলসহ যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। ইরানের ওই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে এর উপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকার করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর