বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইরানে হিজাব না পরায় তরুণী গ্রেফতার, পুলিশ হেফাজতে মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৪ সময় দেখুন
ইরানে হিজাব না পরায় তরুণী গ্রেফতার, পুলিশ হেফাজতে মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক

ইরানে হিজাব আইন ভঙ্গের অভিযোগে গত মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ২২ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করে দেশটির নীতি পুলিশ। পুলিশ হেফাজতে মাহশা আমিনি নামের ওই নারী মারা গেছেন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আমিনি তার পরিবারের সঙ্গে দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কুর্দিস্তান থেকে আত্মীয়ের সঙ্গে দেখা করতে রাজধানী তেহরানে যাচ্ছিলেন। রাস্তায় কট্টর পোশাকবিধি ভঙ্গের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমিনিকে গ্রেফতারের পর পুলিশ ভ্যানে তুলে মারধর করা হয়। তবে ইরানি পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।

ইরানের কট্টরপন্থী প্রেসিডেন্ট এব্রাহিম রাইসির নারীদের পোশাক নিয়ে কড়া ঘোষণার কয়েক সপ্তাহের মাথায়ই এ ঘটনা ঘটল। উল্লেখ্য, ইসলামী বিপ্লবের পর ১৯৭৯ সাল থেকে ইরানে নারীদের বাধ্যতামূলক হিজাব পরতে হয়।

ইরানে হিজাব না পরায় তরুণী গ্রেফতার, পুলিশ হেফাজতে মৃত্যু

আমিনির পরিবারের বরাতে গার্ডিয়ান বলছে, গ্রেফতারের কয়েক ঘণ্টা পরই তাদের মেয়ে হাসপাতালে ভর্তি করা হয়। আমিনিকে কাসরা হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল।

ইরানি মানবাধিকার সংস্থা এইচআরএএনএ বলছে, গ্রেফতারের সময় পুলিশ বলেছিল ‘পুনঃশিক্ষা সেশনের’ পর আমিনিকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু পরে পুলিশ জানায়, আমিনি হার্ট অ্যাটাক করেছেন। যদিও এ দাবি অস্বীকার করে আমিনির পরিবার বলছে, ‘তিনি সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন এবং তার কোনো শারীরিক সমস্যাও ছিল না।’

হাসপাতালের বিছানায় আমিনির মাথায় ব্যান্ডেজ এবং মুখে কৃত্রিম শ্বাসযন্ত্র বসানো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।

এ ছাড়া ইরানি এই তরুণীর মৃত্যুতে দেশটির জনপ্রিয় ব্যক্তিত্ব এবং রাজনীতিবিদরা শোক প্রকাশ করেছেন।

সারাবাংলা/ইআ/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর