বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইসরাইলি মন্ত্রীর সঙ্গে বৈঠক করে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১১৬ সময় দেখুন
ইসরাইলি মন্ত্রীর সঙ্গে বৈঠক করে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত


আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের জেরে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে ত্রিপলিতে। এ ঘটনায় লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা আল মাঙ্গুউশকে বরখাস্ত করেছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবেইবাহ। নাজলা আল মাঙ্গুউশির বিরুদ্ধে একটি তদন্ত শুরুরও নির্দেশ দেওয়া হয়েছে।

ইসরাইলের সঙ্গে লিবিয়ার আনুষ্ঠানিক সম্পর্ক নেই। তবুও গত সপ্তাহে রোমে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহানের সঙ্গে একটি অনানুষ্ঠানিক বৈঠক করেন নাজলা আল মাঙ্গুউশ। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এ কথা ঘোষণার পর লিবিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়।

বৈঠক সম্পর্কে ইসরাইলের বিবৃতিতে বলা হয়, দুই মন্ত্রী সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। ইসরাইলের বিবৃতিতে এটিকে দুই দেশের মধ্যে প্রথম কূটনৈতিক উদ্যোগ বলে বর্ণনা করা হয়েছে।

তবে প্রতিক্রিয়ায় লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মাঙ্গুউশ ইসরাইলের প্রতিনিধিত্বকারী কোনো পক্ষের সঙ্গে সাক্ষাত করেননি। রোমে ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানিী সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি, সেখানে উপস্থিতি ছিলেন ইসরাইলের এলি কোহান।

পার্লামেন্টে স্পিকারের কার্যালয় মাঙ্গুউশির বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনেছে। প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবেইবাহ তাকে বরখাস্ত করেছেন। বিচারমন্ত্রীর অধীনে মাঙ্গুউশির বিরুদ্ধে একটি তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর