বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ইসরাইলি হামলায় আল-জাজিরার ২ সাংবাদিক নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১২০ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনির গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় আল-জাজিরার দুই সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার (৩১ জুলাই) পশ্চিম গাজায় এই দুই সাংবাদিকের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হলে তারা নিহত হন।

নিহতরা হলেন- আল-জাজিরা অ্যারাবিকের সাংবাদিক ইসমাইল আল-গউল ও তার ক্যামেরাপারসন রামি আল-রিফি।

ইরানের রাজধানী তেহরানে বুধবার ভোরে নিহত হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার গাজা বাড়ির কাছাকাছি সংবাদ সংগ্রহে যান তারা। এ সময় ইসরাইল তাদের গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায়।

আল জাজিরার সাংবাদিক আনাস আল-শরিফ বলেন, ইসমাইল বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের কষ্ট এবং নিরীহ গাজাবাসীর ওপর চালানো বর্বর দখলদার ইসরাইলি বাহিনীর গণহত্যার কথা জানাচ্ছিলেন। যা ঘটেছে তা বর্ণনা করার ভাষা নেই।

আল জাজিরা জানিয়েছে, ইসরাইলি বাহিনীর হামলার শিকার হওয়ার ১৫ মিনিট আগেও তারা অফিসে থাকা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করেছেন। অফিসের সহকর্মীদের জানিয়েছেন, যেখান থেকে তারা সংবাদ সংগ্রহ করছিলেন তার খুবই কাছের একটি বাড়িতে হামলা চালানো হয়েছে। এরপর অফিস থেকে তাদের অবিলম্বে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়। সে অনুযায়ী আল-আহলি আরব হাসপাতালের দিকে যাওয়ার পথে হামলায় দুইজনই নিহত হন।

এছাড়া, যখন তাদের ওপর হামলা চালানো হয় তখন দুইজনই ‘প্রেস’ লেখা ভেস্ট পরিহিত ছিলেন। এমনকি তাদের গাড়িটি যে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত তাও চিহ্নিত করার ব্যবস্থা ছিল।

এক বিবৃতিতে আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এই হামলাকে ইসরাইলি বাহিনী কর্তৃক ‘পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড’ আখ্যা দিয়েছে। একই সঙ্গে এই অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেছে।

তবে ইসরাইল হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর