বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইসরাইলি হামলায় গাজায় ৩১৪১ শিক্ষার্থী, ১৩০ শিক্ষক নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১২৩ সময় দেখুন
ইসরাইলি হামলায় গাজায় ৩১৪১ শিক্ষার্থী, ১৩০ শিক্ষক নিহত


আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ৩ হাজার ১৪১ শিক্ষার্থী এবং ১৩০ জন শিক্ষক নিহত হয়েছেন।

ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো (পিসিবিএস) এক বিবৃতিতে জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত গাজা উপত্যকায় ইসরাইলের ভয়াবহ বোমাবর্ষণে তিন হাজার ১১৭ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় পশ্চিম তীরে নিহত হয়েছেন ২৪ জন ছাত্র।

এ ছাড়া ৭ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত পশ্চিম তীর থেকে ৬৭ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

ইসরাইলি আগ্রাসনে ৪ হাজার ৮৩৩ শিক্ষার্থী আহত হয়েছেন যার মধ্যে গাজা উপত্যকায় আহত হয়েছেন চার হাজার ৬১৩ এবং পশ্চিম তীরে ২৫০ জন। এছাড়া ৪০৩ জন শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তা ইসরাইলের বোমা হামলায় আহত হয়েছেন। এ ছাড়া ৪০ শিক্ষক এবং প্রশাসককে পশ্চিম থেকে গ্রেফতার করা হয়েছে।

ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো’র রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ২৩৯টি সরকারি স্কুলে বোমা হামলা চালিয়েছে। এর মধ্যে, ৪৫টি স্কুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি জাতিসংঘ পরিচালিত ৪৫টি স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: গাজার আল-শিফা হাসপাতালে ইসরাইলের অভিযান

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর