রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে যৌতুকের টাকার জন্য গৃহবধুকে হত্যার হুমকি কর্ণফুলীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার আরেক শিশু শেরপুরে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শওকতের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত দৌলতপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও বীজ উৎপাদনে বিপ্লব: স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্য নাগরপুরে প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগ; মামলা দায়ের সাপাহার সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ! শক্ত অবস্থানে বিজিবি সাপাহারে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে দোয়া মাহফিল

ইসরাইলের নয়া প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ জুন, ২০২১
  • ২৫২ সময় দেখুন
ইসরাইলের নয়া প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ


আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের ১১তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির মধ্য-বামপন্থি রাজনীতিবিদ আইজ্যাক হার্জগ। জুলাই মাসে, সাত বছর ধরে প্রেসিডেন্টের দায়িত্বে থাকা রেউভেন রিভলিনের স্থলাভিষিক্ত হবেন তিনি। খবর দ্য ওয়াশিংটন পোস্ট।

মঙ্গলবার (১ জুন) ইসরাইলের পার্লামেন্টে এক গোপন ভোটের মাধ্যমে আইজ্যাক হার্জগকে প্রেসিডেন্ট নির্বাচিত করেন দেশটির সংসদ সদস্যরা।

এর আগে, তিনি ইসরাইলের লেবার পার্টির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালের নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর বিরুদ্ধে লড়ে ব্যর্থ হয়েছিলেন এবং বিরোধীদলের নেতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।

এদিকে, ৬০ বছর বয়সী হার্জগের জন্ম ইসরাইলের এক বিখ্যাত জায়নবাদী পরিবারে। তার বাবা চাইম হার্জগ ইসরাইলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে, তিনি ছিলেন জাতিসংঘে ইসরাইলের দূত। তার চাচা আব্বা ইবান ছিলেন ইসরাইলের প্রথম পররাষ্ট্রমন্ত্রী। তিনি জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রে ইসরাইলের দূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আইজ্যাক হার্জগের দাদা ছিলেন ইসরাইলে ইহুদিদের প্রধান ধর্মগুরু।

অন্যদিকে, প্রেসিডেন্ট পদে আইজ্যাক হার্জগের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মিরিয়াম পেরেটজ। ওই নারী পেশায় একজন শিক্ষক এবং ইসরাইলের জাতীয়তাবাদী রাজনৈতিক দলের সদস্য।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom