বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ইসরাইলের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন পুতিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৬ মে, ২০২২
  • ২৬৬ সময় দেখুন
ইসরাইলের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন পুতিন


আন্তর্জাতিক ডেস্ক

এডলফ হিটলারের দেহে ইহুদি রক্ত ছিল—রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের এমন এক বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হলো ভ্লাদিমির পুতিনকে। চলতি সপ্তাহে ইতালিয়ান টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ নাৎসীবাদ সংক্রান্ত এক প্রশ্নের জবাব দিতে গিয়ে ওই মন্তব্য করেছিলেন। তার মন্তব্যে ইসরাইল ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।

বৃহস্পতিবার (৫ মে) ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কার্যালয় থেকে জানানো হয়েছে, ক্রেমলিনের শীর্ষ কূটনীতিকের করা উস্কানিমূলক মন্তব্যের জন্য স্বয়ং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোন করে ক্ষমা চেয়েছেন।

বেনেটের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘ল্যাভরভের মন্তব্যের জন্য প্রেসিডেন্ট পুতিন প্রধানমন্ত্রী বেনেটের কাছে ফোন করে ক্ষমা চেয়েছেন। এসময় বেনেট ইহুদি জনগণ ও গণহত্যার প্রতি তার দৃষ্টিভঙ্গি স্পষ্ট করার জন্য প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানান।’

এদিকে ক্রেমলিনের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বৃহস্পতিবার ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে ফোনালাপ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসময় পুতিন ইহুদিদের ঐতিহাসিক স্মৃতি গণহত্যার কথা স্মরণ করেন এবং ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।’ তবে ক্রেমলিনের বিবৃতিতে ক্ষমা চাওয়ার কথা উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য যে, চলতি সপ্তাহের শুরুতে ইতালিয়ান টিভিতে সাক্ষাৎকার দিয়েছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এসময় ল্যাভরভকে প্রশ্ন করা হয় যে, ইউক্রেনকে কেন নাৎসি হিসেবে চিত্রিত করেছে রাশিয়া, যেখানে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজে একজন ইহুদি।

এই প্রশ্নের জবাবে ল্যাভরভ বলেন, ‘এতে কিছু যায়-আসে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ইহুদি হলেই যে ইউক্রেনে নাৎসি নেই এটা প্রমাণ হয় না। আমার ভুলও হতে পারে, কিন্তু হিটলারেরও দেহেও ইহুদি রক্ত ছিল।’

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর