বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ইসরাইলের ৩টি ড্রোন ধ্বংস, সুরক্ষিত ইরানের পারমাণবিক স্থাপনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১১৬ সময় দেখুন
ইসরাইলের ৩টি ড্রোন ধ্বংস, সুরক্ষিত ইরানের পারমাণবিক স্থাপনা


আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের ছোঁড়া তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরানের সামরিক বাহিনী। এছাড়া দেশটির ইসফাহান প্রদেশে অবস্থিত পারমাণবিক স্থাপনা সুরক্ষিত রয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম। খবর বিবিসি।

শুক্রবার (১৯ এপ্রিল) ভোরে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। এ সময় দেশটির ইসফাহান শহরের চারপাশে বিস্ফোরণের শব্দ শোনা যায়। মূলত সম্প্রতি সিরিয়ার দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে হামলায় দেশটির সিনিয়র সামরিক কর্মকর্তাসহ ১৩ জন নিহতের ঘটনায় গত শনিবার (১৩ এপ্রিল) রাতে ইসরাইলে প্রতিশোধমূলক হামলা চালায় তেহরান। এর জবাবে আজ পাল্টা হামলা চালালো ইসরাইল।

ইসফাহানে প্রদেশে ইরানের পারমাণবিক স্থাপনাসহ একটি বিমান ঘাঁটি ও বেশ কয়েকটি সামরিক স্থান রয়েছে। ইসরাইলে ছোঁড়া ক্ষেপণাস্ত্র সেখানে কোথায় আঘাত হেনেছে তা জানা যায়নি। তবে ইরানি মিডিয়া বলছে, তাদের সব পারমাণবিক স্থাপনা নিরাপদ রয়েছে।

ইসরাইলের সামরিক বাহিনী এবং পেন্টাগন এখন পর্যন্ত এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এর আগে, শনিবার (১৩ এপ্রিল) রাতে ইসরাইলে দুই শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন চালায় ইরানের দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। মিত্র দেশগুলোসহ ইরানের ছোঁড়া ৩০০টির অধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করে বলে জানায় ইসরাইল।

সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে ইসরাইলি হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছিল তেহরান। এরপর পাল্টা হামলা চালানোর ঘোষণা দেয় ইসরাইলে যুদ্ধকালীন মন্ত্রিসভা। যদিও যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলো ইরানে পাল্টা হামলা না চালানোর অনুরোধ করেছিল ইসরাইলকে।

প্রসঙ্গত, গত ১ এপ্রিল দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে হামলায় দেশটির সিনিয়র সামরিক কর্মকর্তাসহ ১৩ জন নিহত হন। এর মধ্যে সিরিয়া ও লেবাননে ইরানের এলিট কুদস ফোর্সের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি ছিলেন। এ ঘটনায় প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর