বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ইসরাইলে আরও ১ বিলিয়ন ডলারের অস্ত্র দিতে চান জো বাইডেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৪৬ সময় দেখুন
ইসরাইলে আরও ১ বিলিয়ন ডলারের অস্ত্র দিতে চান জো বাইডেন


আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলে আরও এক বিলিয়ন মার্কিন ডলারের নতুন অস্ত্র সহায়তা পাঠাতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চলতি সপ্তাহে হোয়াইট হাউজ মার্কিন কংগ্রেসকে এ পরিকল্পনার কথা জানিয়েছে। নতুন সহায়তা প্যাকেজটি এখন মার্কিন আইনপ্রণেতাদের অনুমোদনের অপেক্ষায়।

দক্ষিণ গাজার রাফা শহরে ইসরাইলি সামরিক বাহিনীর পূর্ণ মাত্রায় আগ্রাসনের বিরোধিতা করা সত্ত্বেও এই অস্ত্র সহায়তা পরিকল্পনার কথা গণমাধ্যমে প্রকাশ হয়েছে। গত সপ্তাহের বুধবার (৮ মে) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, রাফায় স্থল অভিযান চালালে ইসরাইলে অস্ত্র পাঠানো বন্ধ করে দেবেন তিনি। এ কথার পরদিন বৃহস্পতিবার একটি ২০০০ পাউন্ড ও ৫০০ পাউন্ড বোমার চালান স্থগিত করে বাইডেন প্রশাসন।

বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের খবর অনুযায়ী, নতুন সহায়তা প্যাকেজের ৭০০ মিলিয়ন ডলারের ট্যাঙ্ক-গোলাবারুদ, ৫০০ মিলিয়ন ডলারের কৌশলগত যান এবং ৬০ মিলিয়ন ডলারের মর্টার রাউন্ড অন্তর্ভুক্ত থাকবে।

এর আগে গত মাসে ইসরাইল, ইউক্রেন এবং তাইওয়ানকে ৯৫ বিলিয়ন ডলার সহায়তা দিতে একটি বিল পাস করেছে কংগ্রেস। অন্যদিকে, গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্র দফতরের এক প্রতিবেদনে দেখানো হয়েছে, ইসরাইলকে দেওয়া কিছু আমেরিকান তৈরি অস্ত্র আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ব্যবহার করা হয়ে থাকতে পারে।

আরও পড়ুন 

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর