বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইসরাইলে সরকারবিরোধী বিক্ষোভ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১০৩ সময় দেখুন
ইসরাইলে সরকারবিরোধী বিক্ষোভ


আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের বেনজামিন নেতানিয়াহুর নতুন সরকারের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইসরাইলের রাজধানী তেল আবিবের রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। খবর আলজাজিরার।

বিক্ষোভকারীদের দাবি, বর্তমান নেতানিয়াহু সরকার চরম ডানপন্থী এবং ধর্মীয়ভাবে অতি রক্ষণশীল। এই উগ্রপন্থী সরকারের অধীনে ইসরাইলের স্বাধীনতা হুমকির মুখে।

গত ৩১ ডিসেম্বর ইসরাইলের ক্ষমতায় প্রত্যাবর্তন করেন নেতানিয়াহু। তার প্রত্যাবর্তনে ইসরাইলে ডানপন্থী ও ধর্মীয়ভাবে চরম রক্ষণশীল দলগুলো ক্ষমতায় আসে।

শনিবার হাজার হাজার ইসরাইলি রাস্তায় নেমে নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তারা বলেন, ইসরাইলের ৭৪ বছরের ইতিহাসে নেতানিয়াহুর এবারের সরকার সবচেয়ে উগ্রপন্থী এবং কট্টরবাদী।

বিক্ষোভকারীরা ‘গণতন্ত্র বিপদে’, ‘একসঙ্গে ফ্যাসিবাদ এবং বর্ণবাদের বিরুদ্ধে’, ‘আবাসন, জীবিকা, আশা’ লেখা ব্যানার বহন করেন। কিছু বিক্ষোভকারী রংধনু পতাকাও বহন করেন।

ইসরাইলি পার্লামেন্ট নেসেটের বামপন্থী এবং ফিলিস্তিনি সদস্যরা এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর