শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News ১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’!

ইসরায়েলকে ‘পঙ্গু করে দেওয়া’র হুঁশিয়ারি ইরানের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৯৯ সময় দেখুন


তেহরানে প্রয়াত আইআরজিসি (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস) কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হোসেইন সালামির স্মরণসভায় ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আবদোলরাহিম মুসাভিম ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যদি ইহুদিবাদীরা তাদের ভুল পুনরাবৃত্তি করে, তাহলে পঙ্গু করে দেওয়ার মতো পরিকল্পনা কার্যকর করা হবে—কোনো সন্দেহ নেই।

শুক্রবার (৪ জুলাই) মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরায়েল-ইরান যুদ্ধের ১২ দিন পর এটি ইরানের অন্যতম স্পষ্ট সতর্কতা। এর মাধ্যমে ইরান শুধু প্রতিশোধের জন্য প্রস্তুত নয়, বরং একটি সুনির্দিষ্ট ও চূড়ান্ত অভিযান প্রস্তুত রেখেছে, এমন ইঙ্গিত দিয়েছে। এই মন্তব্য প্রয়াত জেনারেল সালামির প্রতীকী ও কৌশলগত উত্তরাধিকারকেও তুলে ধরেছে; তাকে যুদ্ধক্ষেত্রের নেতৃত্বের এক আদর্শ হিসেবে বিবেচনা করা হয়।

মুসাভি জোর দিয়ে বলেছেন, ‘যুদ্ধ শুরু হওয়ার পর ইসলামিক বিপ্লবের নেতার প্রথম নির্দেশনার পরেই এই পরিকল্পনাটি তৈরি করা হয়েছিল। সংঘাতের বিরতির কারণে এটি স্থগিত রাখা হয়েছিল। তবে তিনি জানিয়েছেন, এটি অবিলম্বে ব্যবহারের জন্য প্রস্তুত।

ইরানের এই বিবৃতি তেহরানের বার্তাকে আরও শক্তিশালী করেছে, ভবিষ্যতে উত্তেজনা বাড়লে তার কঠোর এবং অপ্রত্যাশিত প্রতিশোধ নেওয়া হবে।

সালামির প্রশংসা করে তিনি বলেন, ‘সাহস, দৃঢ়তা এবং নির্ভীক সম্মুখ উপস্থিতি তার জীবনযাত্রার সংজ্ঞা ছিল—গুণাবলী যা তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত ধরে রেখেছিলেন। তিনি শত্রুদের সামনে অটল ছিলেন, তবুও বন্ধু এবং কমরেডদের মধ্যে ছিলেন নম্র এবং উৎসাহদাতা।‘

জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা এমন এক জাতি যা আর কোথাও নেই। ঐক্য ও সংকল্প দিয়ে আপনারা শত্রুকে পিছু হটতে এবং মাথা নত করতে বাধ্য করেছেন।’

তিনি আরও বলেন, ‘ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর একজন অভিজ্ঞ এবং বিপ্লবী কমান্ডার। তিনি বিভিন্ন অপারেশনাল থিয়েটার সম্পর্কে পরিচিত, তিনি আরও বেশি শক্তি নিয়ে আইআরজিসিকে এগিয়ে নিয়ে যাবেন।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom