বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইসরায়েলি দূতাবাসের সামনে গায়ে আগুন দিলেন মার্কিন সেনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৫ সময় দেখুন
ইসরায়েলি দূতাবাসের সামনে গায়ে আগুন দিলেন মার্কিন সেনা


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের সামনে এক ব্যক্তি নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তিনি মার্কিন সামরিক বাহিনীর সদস্য বলে জানা গেছে।

দগ্ধ অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা শঙ্কাজনক। হাসপাতালে নেওয়ার আগে উদ্ধারকর্মীরা জানিয়েছে, আগুনে ওই ব্যক্তির শরীরের অনেকটাই পুড়ে গেছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের সামনে এক ব্যক্তি নিজেকে আগুনে জ্বালিয়ে দিয়েছেন এমন খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে যায় এবং তার গায়ের আগুন নেভায়।

ধারণা করা হচ্ছে, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ওই ব্যক্তি গায়ে আগুন দিয়েছেন।

যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েলি কূটনৈতিক মিশনের সামনে এ ধরনের আত্মহত্যার চেষ্টা এই প্রথম নয়। এর আগে, গত বছরের ডিসেম্বরে আরেক এক ব্যক্তি গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর