বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইসরায়েলের কারাগারে ৩১ ফিলিস্তিনি সাংবাদিক বন্দী: আরএসএফ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১১৫ সময় দেখুন
ইসরায়েলের কারাগারে ৩১ ফিলিস্তিনি সাংবাদিক বন্দী: আরএসএফ


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল বাহিনীর হামলায় হতাহতদের তালিকা থেকে বাদ পড়েননি দায়িত্বে থাকা গণমাধ্যম কর্মীরা। বিভিন্ন সময় নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন তারা। গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত উপত্যকায় ইসরায়েল বাহিনীর হাতে আটক হয়েছেন কমপক্ষে ৩২ সাংবাদিক। যাদের মধ্যে সম্প্রতি একজনকে মুক্তি দিয়েছে দেশটি।

মঙ্গলবার (৯ জানুয়ারি) কারাগার থেকে আল আরাবি আল জাদেদ নিউজ আউটলেটের গাজা সংবাদদাতা দিয়া আল-কাহলুতকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) এর তথ্যানুসারে, আল-কাহলুতের মুক্তির পর এখনও ৩১ ফিলিস্তিনি সাংবাদিক বন্দী আছেন।

সংবাদমাধ্যম আল জাজিরা আরএসএফের বরাতে জানিয়েছে, ইসরায়েলের হাতে বন্দী বাকি ৩১ ফিলিস্তিনি সাংবাদিকদের বেশিরভাগকে অভিযোগ ছাড়াই বন্দী করা হয়েছে। বন্দী সাংবাদিকরা সবাই ফিলিস্তিনি মিডিয়া আউটলেটের জন্য কাজ করে বা ফ্রিল্যান্সার। তাদের মধ্যে বেশিরভাগই অধিকৃত পশ্চিম তীরে গ্রেফতার হয়েছিল।

আরএসএফ বলছে, গাজা উপত্যকায় যুদ্ধ অব্যাহত থাকাকালীন গ্রেফতার ও আটকের এই নজিরবিহীন ঘটনা স্পষ্টতই ফিলিস্তিনি মিডিয়াকে নীরব করার উদ্দেশে করা হয়েছে।

এদিকে গাজায় দখলদার বাহিনীর ধারাবাহিক হামলায় নিহতের সংখ্যা ২৩ হাজার ২০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন প্রায় ৬০ হাজার মানুষ। যাদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছেন।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর