বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ইসরায়েলের ফুটবল নিষিদ্ধ করতে উয়েফাকে আইনবিশেষজ্ঞদের চিঠি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৯৬ সময় দেখুন
ইসরায়েলের ফুটবল নিষিদ্ধ করতে উয়েফাকে আইনবিশেষজ্ঞদের চিঠি


গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে ইসরায়েলের সামরিক অভিযান এবং শত শত অধিকারকর্মীকে আটক করার প্রতিবাদে স্পেনের বার্সেলোনা শহরের রাস্তায় ব্যাপক বিক্ষোভ হয়েছে।

এদিকে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফাকে ইসরায়েল ও তাদের ক্লাবগুলোকে সব প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করতে আহ্বান জানিয়েছেন ৩০ জনের বেশি আইনবিশেষজ্ঞ। গাজায় ইসরায়েলের চালানো নৃশংসতার প্রতিবাদে এমন পদক্ষেপ নিতে বলা হয়েছে।

আল–জাজিরা জানিয়েছে, গত বৃহস্পতিবার উয়েফার সভাপতি আলেক্সান্দার সেফেরিন বরাবর একটি চিঠি দেন ওই আইনবিশেষজ্ঞরা। জাতিসংঘের তদন্তকারীদের তৈরি করা সাম্প্রতিক এক প্রতিবেদনের প্রসঙ্গ টেনে চিঠিতে বলা হয়, ইসরায়েলকে নিষিদ্ধ করা এখন ‘অপরিহার্য।’ জাতিসংঘের তদন্তকারীদের ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল যে জাতিগত নিধন চালাচ্ছে, তা ইতিমধ্যেই নিশ্চিত।

চিঠিতে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ও এর সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, তাদের আইনি ও নৈতিক দায়িত্ব পালন করে আন্তর্জাতিক আইন রক্ষা করতে হবে এবং অবিলম্বে ইসরায়েলি ফুটবলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করতে হবে।

চিঠিতে গাজার ক্রীড়াঙ্গনের ওপর ইসরায়েলের ভয়াবহ প্রভাবের কথাও তুলে ধরা হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে অন্তত ৪২১ জন ফিলিস্তিনি ফুটবলার নিহত হয়েছেন।

চিঠিতে আরও বলা হয়, ইসরায়েলের অব্যাহত বোমা হামলা গাজার ফুটবল অবকাঠামোকে পদ্ধতিগতভাবে ধ্বংস করছে। এ ধরনের কর্মকাণ্ড একটি গোটা প্রজন্মের ক্রীড়াবিদদের নিশ্চিহ্ন করে দিয়েছে। ফিলিস্তিনি খেলাধুলার মূল ভিত্তিকে নষ্ট করছে।

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে আছেন লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশনের নির্বাহী পরিচালক এলিসা ভন জোডেন-ফোরজি, পাশাপাশি কয়েকজন সাবেক জাতিসংঘ বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক আইনবিষয়ক গবেষক।

উল্লেখ্য, ইসরায়েলের জাতীয় দল এখন ইউরোপীয় বিশ্বকাপ বাছাইপর্বে খেলছে এবং দেশটির ফুটবল ক্লাবগুলো উয়েফার দেশীয় টুর্নামেন্টে অংশ নিচ্ছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর