সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

ইসলামী আন্দোলনের আপসহীন নেতা ছিলেন মুজাহিদ: ডা. শফিকুর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ সময় দেখুন
ইসলামী আন্দোলনের আপসহীন নেতা ছিলেন মুজাহিদ: ডা. শফিকুর


ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ইসলামী আন্দোলনের আদর্শনিষ্ঠ ও আপসহীন নেতা ছিলেন বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার, ভোটাধিকার ও ন্যায়-ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, ২০০১-২০০৬ মেয়াদে চারদলীয় জোট সরকারের সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে মুজাহিদ সততা, দক্ষতা ও স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপন করেন। রাজনৈতিকভাবে জামায়াতকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে সরকার নেতৃত্বশূন্য করার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা করে এবং সাজানো সাক্ষ্যের ভিত্তিতে তাকে মৃত্যুদণ্ড দেয়।

তিনি আরও বলেন, সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম সুপ্রিম কোর্ট থেকে বেকসুর খালাস পাওয়ায় প্রমাণিত হয়েছে—জামায়াত নেতাদের বিরুদ্ধে পূর্বের রায়গুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রহসনমূলক। যে প্রধান বিচারপতি মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন, পরে তিনিই দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

ডা. শফিক জানান, ২০১৫ সালের ২১ নভেম্বর রাত ১২টা ৫৫ মিনিটে মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তিনি বলেন, শহিদ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ জামায়াতের শীর্ষ নেতাদের ত্যাগ-রক্তের বিনিময়ে দেশে একদিন ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হবে। জাতি আজ তার শূন্যতা গভীরভাবে অনুভব করছে বলেও তিনি মন্তব্য করেন। মুজাহিদের জন্য জান্নাতুল ফিরদাউস কামনা করে দলের নেতাকর্মীকে তার অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়ার আহবান জানান তিনি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর