সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

ই-অরেঞ্জসহ ৪ প্রতিষ্ঠানের ই-ক্যাব সদস্যপদ স্থগিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৩৪৬ সময় দেখুন
ই-অরেঞ্জসহ ৪ প্রতিষ্ঠানের ই-ক্যাব সদস্যপদ স্থগিত


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: নানা অনিয়মের অভিযোগে ই-অরেঞ্জসহ চার প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করেছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইক্যাব)। ই-ক্যাবের সদস্যপদ স্থগিত হওয়া বাকি তিন প্রতিষ্ঠান হলো— টুয়েন্টিফোর টিকেটি ডটকম, গ্রিন বাংলা ই-কমার্স লিমিডেট ও এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কনজ্যুমার লি.।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে ই-ক্যাব এ তথ্য জানিয়েছে। একই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোক্তা ও বিক্রেতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ই-ক্যাব ১৬টি প্রতিষ্ঠানকে ভিন্ন ভিন্ন অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল। এর মধ্যে অভিযোগের বিষয়ে জবাব না দেওয়া অথবা সন্তোষজনক জবাব না দেওয়ার কারণে ওই চারটি প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করা হয়েছে।

প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে সেগুলোর মধ্যে রয়েছে— অর্থ আত্মসাৎ, ক্রেতা ও সরবরাহকারীদের অভিযোগ নিষ্পত্তি না করা, ই-ক্যাবের কারণ দর্শানো ও সতর্কীকরণ পত্রের জবাব না দেওয়া, ই-ক্যাবের পাঠানো বিভিন্ন অভিযোগের সমাধান না করা, ডিজিটাল কমার্স নির্দেশিকা ২০২১ প্রতিপালন না করা ও এমএলএম ব্যবসা পরিচালনা করা।

১৬ প্রতিষ্ঠানের মধ্যে ৯টি প্রতিষ্ঠানের কেউ কেউ তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছে। কেউ কেউ অভিযোগ নিষ্পত্তি ও ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা-২০২১ মেনে চলার প্রতিশ্রুতি দিয়ে সময় চেয়েছে।

ই-ক্যাব বলছে, এমন ৯টি প্রতিষ্ঠানকে পর্যবেক্ষণে রেখে অধিকতর তদন্ত চলছে। সন্তোষজনক সমাধান না হলে সেসব প্রতিষ্ঠানের বিষয়েও একই সিদ্ধান্ত আসতে পারে।

সারাবাংলা/ইএইচটি/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর