বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

ঈদুল আযহা  উপলক্ষে সোনামসজিদ স্থল বন্দরের কার্যক্রম ৮ দিন বন্ধ থাকবে  

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১২৮ সময় দেখুন
ঈদুল আযহা  উপলক্ষে সোনামসজিদ স্থল বন্দরের কার্যক্রম ৮ দিন বন্ধ থাকবে  


মো: আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুল্ক স্থল বন্দর উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ শুল্ক স্থল বন্দর। আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এই বন্দরের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে টানা ৮ দিন।

বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন সোনামসজিদ আদানী রপ্তানি কারক গ্রুপের সভাপতি কাজী শাহাবুদ্দিন ।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে,  আগামী (১৭ জুন) সোমবার  মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ উল আযহা অনুষ্ঠিত হবে সেহেতু ১৫ জুন শনিবার  থেকে ২২জুন শনিবার  পর্যন্ত মোট ৮ দিন সোনামসজিদ শুল্ক স্থল বন্দরের সকল ধরনের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় আগামী ২২ জুন শনিবার   থেকে বন্দরে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে।

এদিকে পবিত্র ঈদুল আযহার ছুটি উপলক্ষে বন্দরে কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন বিভাগ খোলা থাকবে। ফলে বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রীরা এই বন্দর ব্যবহার করে উভয় দেশে যাতায়াত করতে পারবেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর