বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ঈশ্বরগঞ্জে দশ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৩৬০ সময় দেখুন
ঈশ্বরগঞ্জে দশ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা


মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ময়মনসিংহ প্রতিনিধি ::

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খাল মাছ ধরে মাছ দেয়ার প্রলোভনে ডেকে নিয়ে দশ বছর বয়সী তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার পর থেকে চলতি বছর এসএসি পরীক্ষার্থী অভিযুক্তইয়াছিন মিয়া (১৬) পলাতক রয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) বিকেলে ঘটনার শিকার ওই শিশু শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে শুক্রবার (১২ নভেম্বর) রাতে নির্যাতিতাকে নিয়ে ঈশ্বরগঞ্জ থানায় গিয়ে শিশুটির মা বাদি হয়ে মামলা করেন। তবে এখনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মামলা ও নির্যাতনের শিকার শিশুটির পরিবার সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের নওপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে ইয়াছিন মিয়া শুক্রবার (১২ নভেম্বর)দুপুরে তাদের বাড়ি থেকে সামান্য দূরে খাল মাছ ধরে মাছ দেয়ার প্রলোভনে শিশুটিকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বাড়ি ফিরে ঘটনার শিকার শিশুটি তার মাকে বিস্তারিত জানালে শুক্রবার রাতেই নির্যাতিতাকে নিয়ে থানায় গিয়ে তার মা বাদি হয়ে মামলা করেন। পরবর্তীতে শনিবার সকালে ওই শিক্ষার্থীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ও জবানবন্দির জন্য আদালতে পাঠানো
হয়। সেইসাথে চিকিৎসকের পরামর্শে শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল কাদের মিয়া এ ব্যাপারে বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর