শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

উচ্চ মাধ্যমিকের নির্বাচনি পরীক্ষা শুরু ৩০ মে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১১৯ সময় দেখুন
উচ্চ মাধ্যমিকের নির্বাচনি পরীক্ষা শুরু ৩০ মে


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আগামী ৩০ মে শুরু হবে চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের টেস্ট (নির্বাচনি) পরীক্ষা।

রোববার (২ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে যে, ৩০ মে নির্বাচনী পরীক্ষা শুরু হবে।

আগামী ২১ জুনের মধ্যে এ পরীক্ষা শেষ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

সারাবাংলা/এসবি/ এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর