*আমরা প্রতিদিন যে খাবার খাই তাতে মিষ্টি, নোনতা, তেতো, টক স্বাদ ইত্যাদি থাকবে সেটাই স্বাভাবিক। তবে তাদের মধ্যে ‘তিক্ত’ স্বাদ কারও কারও কাছে অপ্রীতিকর মনে হতে পারে। তবে বিজ্ঞানীদের জন্য এটি খুবই কৌতূহলোদ্দীপক একটি বিষয়। কারণ আমরা যে খাবার খাই সেগুলিতে কোনও কোনওটির স্বাদ এত তীব্র, যে তার পরিমাপ করা এবং শনাক্ত করা সহজ নয়। বিশেষ করে ‘তিক্ত’ পদার্থ চিহ্নিত করা বিজ্ঞানীদের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।