বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

উজবেকিস্তানে বৈঠক করবেন পুতিন-জিনপিং

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৮ সময় দেখুন
উজবেকিস্তানে বৈঠক করবেন পুতিন-জিনপিং


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তায় উজবেকিস্তানে একটি সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনে দুই নেতা দ্বিপাক্ষিক সাইডলাইন বৈঠকে অংশ নেবেন।

চীনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত জানিয়েছেন, আগামী ১৫-১৬ সেপ্টেম্বর উজবেকিস্তানের সমরখন্দ শহরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে যোগ দেবেন। পুতিন ও শি জিনপিং।  তিনি বলেন, উজবেকিস্তান সফর আড়াই বছরের মধ্যে শি জিনপিংয়ের প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে।

তবে এ ব্যাপারে চীনের তরফ থেকে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি। উজবেকিস্তান সফর সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বুধবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, এ ব্যাপারে বলার মতো কোনো তথ্য আমার কাছে নেই।

এর আগে, গত ফেব্রুয়ারিতে বেইজিংয়ে অলিম্পিক উদ্বোধন অনুষ্ঠানে দুই নেতা সাক্ষাৎ করেন। এর কয়েক সপ্তাহ পরই ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালায় রাশিয়া। সামরিক অভিযানের পর এবার প্রথম সাক্ষাৎ করবেন চীন ও রাশিয়ার দুই প্রেসিডেন্ট।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর