মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

উত্তরবঙ্গে দক্ষিণী ছোঁয়া! তৈরি হচ্ছে পিৎজা ধোসা, জানুন কোথায়? – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১২৮ সময় দেখুন
উত্তরবঙ্গে দক্ষিণী ছোঁয়া! তৈরি হচ্ছে পিৎজা ধোসা, জানুন কোথায়? – News18 Bangla


শিলিগুড়ি: পিৎজা তো অনেক খেয়েছেন! তবে পিৎজা ধোসা খেয়েছেন ? অসম্ভব সুস্বাদু এই পিৎজা ডোসা খেতে ভিড় হচ্ছে এই দোকানে। স্বাদ বদলের নেশায় গত কয়েক বছরে দক্ষিণ ভারতীয় খাবারের প্রতি বাঙালির বেশ ঝোঁক বেড়েছে। তাই খাঁটি সাউথ ইন্ডিয়ান ধোসা খেতে ভিড় হচ্ছে শিলিগুড়ির এই খাবারের দোকানে। আর দোকানের অন্যতম ইউনিক আইটেম হল পিৎজা ধোসা। এছাড়াও এই দোকানে মিলছে ৩৫ ধরনের খাঁটি সাউথ ইন্ডিয়ান ধোসা। শিলিগুড়ি আর কোথাও এত ধরনের ধোসা এক জায়গায় মেলেনা। খাঁটি দক্ষিণী খাবার উপভোগ করতে তাই শহরবাসীর ভিড় করছে এই দোকানে।

আরও পড়ুনঃ অবিশ্বাস‍্য! মাত্র ২ টাকায় কচুরি-আনলিমিটেড ঘুগনি! রোজ বিক্রি হচ্ছে ছ’শো পিস

ব্যাঙ্গালোরের জি পি নগরের বাসিন্দা আব্দুল শিলিগুড়িতে এসে মাত্র দু মাস আগে তাঁর ব্যবসা শুরু করেছে। এখন রমরমিয়ে চলছে তাঁর এই ব্যবসা।খাঁটি দক্ষিণ ভারতীয় খাবার খেতে মন চাইলে এই রেস্তোরাঁয় একদিন ঢুঁ মারতেই হবে। সাদা ধোসার মধ্যে চিজ অনিয়ন ধোসা, চিলি চিজ সাদা ধোসা, সেজোয়ান সাদা ধোসা , দেশি ঘি দিয়ে সাদা ধোসা দারুন খেতে। মাশাল ধোসার মধ্যে পেরি পেরি মাশাল ধোসা, মাইসোর মাসালা ধোসা, মাশরুম মাশাল ধোসা খেলে জিভ জল চলে আসবে আপনার। এছাড়াও স্পেশাল ধোসার মধ্যে মাটকা ধোসা, সিজলার ধোসা রয়েছে। এত ধরনের ধোসা এক জায়গায় শিলিগুড়ির আর কোথাও মেলে না।

ধোসা ছাড়াও এখানে সাউথ ইন্ডিয়ান ইডলি ,বড়া, উত্তাপম মিলছে। আর সবটাই একবারে সস্তায়। দাম ৪০ টাকা থেকে শুরু হয়ে ১২০ টাকার মধ্যে। তাই খাঁটি সাউথ ইন্ডিয়ান খাবার খেতে একবার ঘুরে যেতেই পারেন শিলিগুড়ির পাকুরতলা মোড় এর কাছে “ভানাক্কাম ধোসা”-তে। দোকানের কর্নধার আব্দুল জানিয়েছেন, “মাত্র দুমাস হয়েছে আমি এই দোকান খুলেছি। লোকে খুব পছন্দ করছে আমার দোকানের ধোসা।রোজ ১০০-২০০ প্লেট ধোসা বিক্রি হয় আমার । আশা করছি আগামীতেও ভাল ব্যবসা হবে।” অন্যদিকে ধোসা খেতে আসা পরিতোষ মন্ডল জানান, “এই দোকানের দারুন নতুনত্ব রয়েছে। আমাদের শিলিগুড়িতে খাঁটি সাউথ ইন্ডিয়ান খাবারের দোকান খুব কম রয়েছে। খাবারের মান অত্যন্ত ভাল দোকানের। একবার এই দোকানের ধোসা খেলে আর অন্য কোন দোকানে যেতে মন চাইবে না।”

অনির্বাণ রায়

Published by:Salmali Das

First published:

Tags: Dosa, North Bengal, Pizza



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর