শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘উন্নয়ন স্লোগানের আড়ালে বাঙালি জাতীয়তাবাদ ধ্বংস করা হচ্ছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৩২২ সময় দেখুন
‘উন্নয়ন স্লোগানের আড়ালে বাঙালি জাতীয়তাবাদ ধ্বংস করা হচ্ছে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে আ স ম আবদুর রব বলেছেন, ভোটারবিহীন নির্বাচন, দুর্নীতির অবারিত সুযোগ এবং যেকোনো উপায়ে অর্থ সম্পদ আহরণের অশুভ দুর্বৃত্তপূর্ণ সংস্কৃতির জন্ম দিয়ে বাঙালির উত্থানকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। শাসকরা উন্নয়ন স্লোগানের আড়ালে বাঙালি জাতীয়তাবাদকে নিঃস্ব করে জাতির নৈতিক শক্তিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে।

রোববার (৩ অক্টোবর) আ স ম রবের উত্তরার বাসভবনে অনুষ্ঠিত জেএসডি স্থায়ী কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাঙালিকে জ্ঞান-বিজ্ঞান, সাহিত্য-সংস্কৃতি ও রাষ্ট্রপরিচালনার বহুমুখী কর্মে সম্পৃক্ত করে বাঙালি জাতীয়তাবাদকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাবার পরিকল্পনা গ্রহণ না করে, রাজনৈতিক অধিকারহীন করা হচ্ছে। দুর্নীতি ও অপশাসনে সম্পৃক্ত করে বাঙালিত্বকে বিনষ্ট করা হচ্ছে, যা কোনক্রমেই মুক্তিযুদ্ধের চেতনার সাথে সঙ্গতিপূর্ণ নয়। বাঙালিত্বকে বিনষ্ট
করা হবে জাতির ধ্বংসের শামিল।’

সভায় আ স ম রব আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল স্বাধীনতার মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদকে সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিকাশের মাধ্যমে জাতিকে উচ্চতর করা এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করা। এখন আমাদের একমাত্র পথ হচ্ছে তৃতীয় জাগরণের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের বিকাশকে নিশ্চিত করা।’

সভায় দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, সা কা ম আনিসুর রহমান খাঁন, মো. সিরাজ মিয়া, তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপনসহ অন্যরা বক্তব্য রাখেন।

সারাবাংলা/এএইচএইচ/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর