শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

উন্নয়নের নামে রেমিটেন্স লুটপাট হচ্ছে: জি এম কাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ২৩৩ সময় দেখুন
উন্নয়নের নামে রেমিটেন্স লুটপাট হচ্ছে: জি এম কাদের


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ক্রমাগত দ্রুতই বেড়ে যাচ্ছে বেকার সমস্যা। জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র, দুর্গম বনজঙ্গল, মরুভুমি পাড়ি দিয়ে জীবিকার প্রয়োজনে দেশ ছেড়ে বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে মানুষ। কিন্তু দেশে বেকার সমস্যা সমাধানের কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বরং বিদেশে হাড় ভাঙা পরিশ্রম করে যে রেমিটেন্স তারা দেশে পাঠাচ্ছে উন্নয়নের নামে তা লুটপাটের ব্যবস্থা করা হচ্ছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় হাজী মো. সাইফুদ্দিন আহমেদ মিলন ফাউন্ডেশন-এর উদ্যোগে ঢাকার আমলীগোলা মাঠে শীতকালীন কম্বল বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম কাদের আরও বলেন, ‘উন্নয়নের মেগা প্রজেক্ট চলছে কিন্তু শেষ হচ্ছে না। কবে শেষ হবে তাও কেউ জানে না। নির্দিষ্ট সময়ে কোন প্রজেক্ট শেষ হচ্ছে না। ফলে ক্রমেই ব্যয় বেড়ে চলছে। কিন্তু নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে না পারায় কোনো ঠিকাদার শাস্তি বা জবাবদিহিতার মুখোমুখি হচ্ছে না। অথচ প্রজেক্ট ব্যয় বাড়ার কারণে গরিব মেহনতি মানুষের পাঠানো কষ্টার্জিত রেমিটেন্স হরিলুট হচ্ছে। আবার দেশের ব্যবসায়ীদের অর্জিত টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। দেশের বড় বড় ব্যবসায়ীদের বিদেশে বাড়ি হচ্ছে, তাদের সন্তানরা বিদেশে লেখাপড়া করছে। এখন তো আর ব্রিটিশ বা পাকিস্তানিরা দেশের টাকা নিয়ে যাচ্ছে না। তাহলে দেশের টাকা বিদেশে নিয়ে যাচ্ছে কে?’

তিনি এ সময় আরও বলেন, ‘জাতীয় পার্টি নিপীড়ন, নির্যাতন, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত নতুন বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে।’

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মীর আব্দস সবুর আসুদ, আলমগীর সিকদার লোটন, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফখরুল আহসান শাহজাদা, সম্পাদকমণ্ডলীর সদস্য হুমায়ুন খান, এনাম জয়নাল আবেদীন, ইসহাক ভূঁইয়া, যুগ্ম সম্পাদকমণ্ডলীর সদস্য সমরেশ মণ্ডলী মানিক, শেখ মুহাম্মদ শান্ত, দ্বীন ইসলাম শেখ, কেন্দ্রীয় সদস্য শামসুল হুদা মিয়া, ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানার নেতারা।

সারাবাংলা/এএইচএইচ/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর