শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘উন্নয়নের পাশাপাশি গণতন্ত্রও নিশ্চিত করতে হবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ২৩৪ সময় দেখুন
‘উন্নয়নের পাশাপাশি গণতন্ত্রও নিশ্চিত করতে হবে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, উন্নয়নের পাশাপাশি গণতন্ত্রকেও নিশ্চিত করতে হবে। তাকে বিকশিত করতে হবে। পঞ্চাশ বছরে এদেশের উন্নয়ন যেমন বাধাগ্রস্থ হয়েছে, তেমনি বিভিন্ন শাসকের হাতে গণতন্ত্রও পর্যুদস্ত হয়েছে। নির্বাচনি ব্যবস্থার ধ্বংস সাধন হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর শাখা কর্তৃক বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পার্টির তিনি এসব বলেন।

রাশেদ খান মেনন বলেন, ‘এখন বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে, তেমনি গণতন্ত্রেরও উত্তরণ ঘটাতে হবে। উত্তরণ ঘটাতে হবে নির্বাচনি ব্যবস্থার। বাইরে থেকে কেউ এসে গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠা করে দেবে না। এদেশে জনগণই অতীতে তাদের নিজেদের আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রের প্রশ্নের মীমাংসা করেছে, এখনও করবে। সেই সক্ষমতা তাদের আছে। কেউ তাদের অতীতে দাবিয়ে রাখতে পারেনি, এখনও পারবে না।’

তিনি বলেন, ‘দুর্নীতি আর বৈষম্যের জনগণ উন্নয়নের সুযোগ ভোগ করতে পারচ্ছে না। রাষ্ট্র ও সমাজে বড়ধরনের বিভাজন সৃষ্টি হয়েছে। এই বিভাজন আরও বিস্তৃত হচ্ছে ধর্মের রাজনীতিক ব্যবহারের কারণে। জামাত মওদুদীবাদী অনুসরণে ওহাবীবাদের চর্চার কারণে বাংলাদেশে ধর্মের উদারনৈতিক চরিত্রকে পাল্টে দিয়েছে। এসব চলতে থাকলে আগামী পঞ্চাশ বছরের আগেই বাংলাদেশ উন্নয়ন দেশে পরিণত হবে।’

ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারীমুক্তি সংসদের সভানেত্রী বীর মুক্তিযোদ্ধা হাজেরা সুলতানা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কিশোর রায়, শাহানা ফেরদৌসি লাকী, সাদাকাত হোসেন খান বাবুল প্রমুখ।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর