রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

উপজেলা নির্বাচনের তফসিল রমজানে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৯ সময় দেখুন
উপজেলা নির্বাচনের তফসিল রমজানে


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: আসছে রমজান মাসেই উপজেলা পরিষদ নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, ‘ইতোমধ্যে কমিশন চার ধাপে নির্বাচনের কথা বলেছেন উপজেলায়। তফসিল দিতে ৪০ থেকে ৪২ দিন সময় লাগে। এক্ষেত্রে রোজার মধ্যেই তফসিল হবে।’

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রকল্প যেহেতু পাস হয়নি তাই ইভিএম থেকে সরে আসা হয়। যেগুলো ভালো ছিল সেগুলো দিয়ে হয়তো ২০ থেকে ২৫টি আসনে ভোট করতে পারতাম। এখন যেগুলো ভালো আছে, সেগুলো দিয়ে যতগুলো উপজেলায় ভোট করা সম্ভব সেটা নিয়ে সিদ্ধান্ত হবে।’

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ মে প্রথম ধাপে ১৫৩টি, ১১ মে দ্বিতীয় ধাপে ১৬৫টি, ১৮ মে তৃতীয় ধাপে ১১১টি ও চতুর্থ ধাপে ২৫ মে ৫২টি উপজেলায় ভোট হবে। চার ধাপে দেশের মোট ৪৮১টি উপজেলায় ভোট নেওয়া হবে।

সারাবাংলা/জিএস/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর