রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৬১ জন বহিষ্কার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ মে, ২০২৪
  • ১২২ সময় দেখুন
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৬১ জন বহিষ্কার


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দলীয় সিদ্ধান্ত অমান্য করে আগামী ২১ মে অনুষ্ঠিতব্য ২য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় ৬১ জনকে বহিষ্কার করেছে বিএনপি। এরমধ্যে চেয়ারম্যান প্রার্থী ২৬ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ১৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১৬ জন।

শনিবার (৪ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

রংপুর বিভাগের বহিষ্কৃতরা হলেন— অ্যাডভোকেট হাবিব আল-আমিন ফেরদৌস, মোরসালিন বিন মমতাজ রিপন, লাইলী বেগম, আব্দুর রহিম, মো. হযরত আলী, রিয়াদ আরফান সরকার রানা, ফিরোজা বেগম সোনা, রিয়াজুল ইসরাম রীজু, মামুনুর রহমান মামুন ও শিল্পি খাতুন।

রাজশাহী বিভাগের বহিষ্কৃতরা হলেন— মমতাজ বেগম, ভিপি আরিফ, জাহাঙ্গীর হোসেন মানিক, জিয়াউর রহমান ও নাসরিন পারভিন।

খুলনা বিভাগের বহিষ্কৃতরা হলেন—জুলফিকার আলী ভুট্রো, ইন্দোনেশিয়া শিতু, আমিরুল ইসলাম, গোলাম রহমান, মো. এনামুল হক মাসুম ও সাব্বির আহমেদ রানা।

বরিশাল বিভাগের বহিষ্কৃতরা হলেন— অ্যাডভোকেট আব্দুল হালিম ও সানাউল্লাহ সানি।

ঢাকা বিভাগের বহিষ্কৃতরা হলেন— মো. আব্দুল মান্নান, খন্দকার লেয়াকত, মাহমুদুল হাসান রবিন, মোস্তাফিজুর রহমান বাবুল, তাসলিমা জেসমিন পাপিয়া ও মাহবুবুর রহমান বাচ্চু হাওলাদার।

ফরিদপুর বিভাগের বহিষ্কৃতরা হলেন— শাহিনুর আক্তার বিউটি ও আসাদ মাতব্বর।

ময়মনসিংহ বিভাগের বহিষ্কৃতরা হলেন— হোসাইন নুর মোহাম্মদ আনির, রোকসানা বেগম, মোকসেদুল হক শিপলু, রেজাউল করিম, দেওয়ান মামুন ও দেওয়ান কোহিনুর।

সিলেট বিভাগের বহিষ্কৃতরা হলেন— অ্যাডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামাল, আবুল কাশেম, হারুনুর রশিদ দুলাল, মোহন মিয়া বাচ্চু, মদিনা আক্তার, নুরুল হক আফিন্দি, আব্দুল্লাহ আল-মামুন, ছাদ উদ্দীন সাদ্দাম, পলিনা রহমান, শাহ আলম স্বপন, মাওলানা আব্দুল হেকিম, ডলি বেগম, আলফা বেগম, মজিবুর রহমান সেফু ও আব্দুল আলিম ইয়াছিন।

চট্টগ্রাম বিভাগের বহিষ্কৃতরা হলেন— আবু বক্কর সিদ্দীকি রুবেল, সাফায়েত আজিজ রাজু, জাকের হোসেন মজুমদার, কামাল উদ্দীন ও হামিদা চৌধুরী।

কুমিল্লা বিভাগের বহিস্কৃতরা হলেন— আবু সুফিয়ান রানা ও রাবেয়া আক্তার রুবি।

সারাবাংলা/এজেড/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর