সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

উপসাগরীয় মার্কিন স্থাপনায় ইরানের পালটা হামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২৭ সময় দেখুন
উপসাগরীয় মার্কিন স্থাপনায় ইরানের পালটা হামলা


ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শনিবার (২৭ জুন) আইআরজিসির বরাতে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক টেলিগ্রাম বার্তায় আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের নতুন সামরিক পদক্ষেপের সরাসরি প্রতিক্রিয়া হিসেবে এ হামলা চালানো হয়েছে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, ‘যদি এই আগ্রাসনের পুনরাবৃত্তি হয়, তবে আমাদের জবাব আরও ব্যাপক হবে।’

তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, তা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। আইআরজিসিও লক্ষ্যবস্তুর বিস্তারিত প্রকাশ করেনি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, ওই জাহাজে হামলার জন্য তেহরান দায়ী। শুক্রবার (২৬ জুন) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিঙ্গাপুরের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এভার লাভলি-তে হামলাকে যুদ্ধবিরতি সমঝোতার লঙ্ঘন বলে মন্তব্য করেন।

গত সপ্তাহে যুদ্ধ অবসানে সমঝোতা স্মারক সইয়ের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আশা তৈরি হলেও নতুন করে পালটাপালটি সামরিক পদক্ষেপে সেই আশায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করছে বিভিন্ন শিপিং কোম্পানি, এরই মধ্যে কয়েকটি জাহাজ তাদের গতিপথও পরিবর্তন করেছে বলে জানা গেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom