রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

এইচএসসিতে জিপিএ-৫ কমে অর্ধেক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১০২ সময় দেখুন
এইচএসসিতে জিপিএ-৫ কমে অর্ধেক


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৯২ হাজার ৩৬৫ জন পরীক্ষার্থী। গত বছর অর্থাৎ ২০২২ সালে এ সংখ্যা ছিল এক লাখ ৭৬ হাজার ২৮২ জন। সে হিসাবে গত বছরের তুলনায় প্রায় অর্ধেক শিক্ষার্থী এবার জিপিএ-৫ পেয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ১১টি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ পরীক্ষার্থী। এদের মধ্যে পাস করেছে ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।

ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, গত বছরের তুলনায় এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৮৩ হাজার ৯১৭ জন, যা গত বছরের প্রায় অর্ধেক। শতাংশে হিসাব করলে গত বছর যে পরিমাণ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল, এবার জিপিএ-৫ পেয়েছে তার ৫২ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী।

আরও পড়ুন- পাসের হার জিপিএ-৫— দুটোই কমেছে এইচএসসিতে

এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। পরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ বছরের ১৭ আগস্ট দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে ২০ দিন পিছিয়ে চট্টগ্রাম, মাদরাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয় ২৭ আগস্ট।

সারাবাংলা/জেআর/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর