Last Updated:
আহমেদাবাদ: ছেলের কান্না সহ্য করতে না পেরে তাকে প্রাণেই মেরে দিলেন মা। গুজরাতের আহমেদাবাদে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। গ্রেফতার করা হয়েছে ২২ বছর বয়সী ওই মহিলাকে।
পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে পাওয়া যাচ্ছিল না তিন মাস বয়সী শিশুকে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা। খোঁজাখুঁজির পর অম্বিকানগর এলাকায় নিজের বাড়ির জলের ট্যাঙ্কে শিশুটির মৃতদেহ দেখতে পায় পুলিশ। জানা যায় মা-ই শিশুটিকে জলের ট্যাঙ্কে ফেলে দিয়েছিলেন।
আরও পড়ুন: ঠাকুরপুকুরে ইচ্ছাকৃত ভাবেই ধাক্কা পরিচালকের! এবার সামনে এল বিস্ফোরক অভিযোগ
গর্ভবতী হওয়ার পর থেকেই অভিযুক্ত মা মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যদেরও প্রায়ই বলতেন বাচ্চা কান্নাকাটি করায় তিনি বিরক্ত। তবে এমনটা যে সম্ভব তা কেউ কল্পনাও করেনি। জলের ট্যাঙ্কে শিশুটিকে পাওয়ার পর, পুলিশ সন্দেহ করে কেউ তাকে সেখানে ফেলে দিয়েছে। শিশুটির পক্ষে একা একা সেখানে পৌঁছনো অসম্ভব। এরপরেই সামনে আসে আসল ঘটনা।
Kolkata,West Bengal
April 10, 2025 9:18 AM IST
Crime News: একটানা কেঁদেই চলত শিশু, থামত না কান্না! বিরক্ত হয়ে মা যা করলেন… দেশজুড়ে ছিছিক্কার
Next Article
Crime News: মেলায় যাওয়ার নাম করে আকণ্ঠ সুরাপান, উল্লাস! রেলক্রসিংয়ের ধারে মিলল থেঁতলে যাওয়া মাথা, ক্ষতবিক্ষত দেহ… কারণ শুনলে শিউরে উঠবেন